advertisement

সুখবর! সস্তায় বাড়ি কেনার দুর্দান্ত সুযোগ নিয়ে হাজির ব্যাঙ্ক অফ বরোদা, দেখে নিন কী করতে হবে

Last Updated:

ব্যাঙ্ক অফ বরোদা তাদের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে ট্যুইট করে এই বিষয়ে জানিয়েছে ৷

#নয়াদিল্লি: বাড়ি কেনার পরিকল্পনা থাকলে, ব্যাঙ্ক অফ বরোদা নিয়ে এসেছে দুর্দান্ত অফার ৷ এবার আপনার স্বপ্নের বাড়ি সস্তায় কেনার সুযোগ দিচ্ছে ব্যাঙ্ক অফ বরোদা ৷ শীঘ্রই প্রোপার্টি নিলামি করতে চলেছে BOB ৷ ৮ অক্টোবর থেকে এই নিলামি শুরু করতে চলেছে ব্যাঙ্ক ৷ যে প্রোপার্টিগুলি ডিফল্ট লিস্টের মধ্যে চলে এসেছে সেগুলি নিলামে বিক্রি করা হবে ৷ IBAPI (Indian Banks Auctions Mortgaged Properties Information)এর তরফে এই বিষয়ে জানানো হয়েছে ৷ রেসিন্ডেশিয়াল, কর্মাশিয়াল, ইন্ডিস্ট্রিয়াল, এগ্রিকালচার প্রোপার্টি সামিল রয়েছে ৷
দেখে নিন কবে হবে নিলামি ?
ব্যাঙ্ক অফ বরোদা তাদের অফিশিয়াল ট্যুইটার হ্যান্ডেলে ট্যুইট করে এই বিষয়ে জানিয়েছে ৷ ট্যুইটে জানিয়েছে, ৮ অক্টোবর ২০২১ মেগা ই-অকশন করা হবে ৷ রেসিন্ডেশিয়াল ও কর্মাশিয়াল প্রোপার্টি নিলাম করা হবে ৷ এর জেরে অনেকটাই সস্তায় কিনতে পারবেন প্রোপার্টি ৷
advertisement
advertisement
কোথায় করতে হবে রেজিস্ট্রেশন ?
ব্যাঙ্ক অফ বরোদা-র মেগা ই-অকশনের জন্য ইচ্ছুক বিডার e Bkray পোর্টালে https://ibapi.in/ রেজিস্ট্রেশন করাতে পারবেন ৷ এই পোর্টালে ‘বিডার্স রেজিস্ট্রেশন’-এ ক্লিক করে মোবাইল নম্বর ও ই-মেল আইডি-র মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে ৷
জমা দিতে হবে KYC ডকুমেন্টস
বিডারদের জরুরি কেওয়াইসি ডকুমেন্ট আপলোড করতে হবে ৷ KYC ডকুমেন্ট ই-নিলামি সার্ভিস প্রোভাইডারের মাধ্যমে ভেরিফাই করা হবে ৷ এর জন্য দু’দিন সময় লাগতে হবে ৷
advertisement
আরও বিস্তারিত জানতে ক্লিক করুণ এই লিঙ্কে
প্রোপার্টির নিলামির বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে https://ibapi.in/https://www.bankofbaroda.in/e auction.htm?utm_source=SM&utm_medium=Post&utm_campaign=MegaAuction_km এই লিঙ্ক ক্লিক করতে হবে ৷
ব্যাঙ্ক সময় সময়ে নিলামি করে থাকে
যে প্রোপার্টির মালিকরা তাঁদের ঋণ শোধ করতে পারেনি সেই সমস্ত বাড়ি বা জমি ব্যাঙ্কের তরফে বাজেয়াপ্ত করে নেওয়া হয় ৷ ব্যাঙ্কের তরফে সময় সময়ে এই সমস্ত প্রোপার্টি নিলাম করা হয় ৷ নিলামির মাধ্যমে ব্যাঙ্ক তাদের বকেয়া টাকা তুলে নেয় ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সুখবর! সস্তায় বাড়ি কেনার দুর্দান্ত সুযোগ নিয়ে হাজির ব্যাঙ্ক অফ বরোদা, দেখে নিন কী করতে হবে
Next Article
advertisement
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
‘‘বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে...’’: লিয়েন্ডার
  • বাংলাকে আমি ‘বৃদ্ধাশ্রম’ বানাতে দেব না, বললেন লিয়েন্ডার

  • এখানকার যুবকদের কর্মমুখী করে তুলতে হবে

  • যখন কেউ আমার বাঙালিয়ানা নিয়ে প্রশ্ন তোলে, কষ্ট হয়

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement