advertisement

Petrol Price Today: আরও দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের ! দেখে নিন কলকাতা-সহ অন্যান্য শহরে তেলের লেটেস্ট দাম

Last Updated:

কীভাবে চেক করবেন নিজের শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Price Today)

#নয়াদিল্লি: শনিবার নিয়ে লাগাতার তৃতীয় দিন পেট্রোল ও ডিজেলের (Petrol Price Today) দাম বৃদ্ধি করল সরকারি তেল সংস্থাগুলি ৷ পেট্রোল ও ডিজেলের দাম লাগাতার বাড়তে থাকায় বর্তমানে দেশের প্রায় সমস্ত শহরে জ্বালানির দাম রেকর্ড করে ফেলেছে ৷ একাধিক শহরে ১১০ টাকা প্রতি লিটার পেরিয়ে গিয়েছে পেট্রোলের দাম ৷ এদিন পেট্রোলের দাম লিটার প্রতি ২৫ পয়সা এবং ডিজেলের দাম ৩০ পয়সা প্রতি লিটারে বাড়ানো হয়েছে ৷
বর্তমানে মধ্যপ্রদেশে পেট্রোলের দাম সবচেয়ে বেশি (১১৩.২৮ টাকা প্রতি লিটার) আর রাজস্থানে (শ্রীগঙ্গানগরে ১১৩.০১ টাকা প্রতি লিটার) ৷
advertisement
এক নজরে দেখে দেশের চারটি মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Price Today)
  • দিল্লি- পেট্রোল ১০২.১৪ টাকা, ডিজেল ৯০.৪৭ টাকা
  • মুম্বই- পেট্রোল ১০৮.১৯ টাকা, ডিজেল ৯৮.১৬ টাকা
  • চেন্নাই পেট্রোল ৯৯.৮০ টাকা, ডিজেল ৯৫.০২ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০২.৭৭ টাকা, ডিজেল ৯৩.৫৭ টাকা
advertisement
গত ৭ দিনে আজ নিয়ে লাগাতার ৬দিন পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি করা হল ৷ বৃহস্পতিবার প্রাকৃতিক গ্যাসের দাম ৬২ শতাংশ বাড়িয়েছে কেন্দ্র ৷
কীভাবে চেক করবেন নিজের শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Price Today)
সাধারনত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম ৷ দেশের তিনটি সরকারি তেল সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-diesel price today) জারি করে থাকে ৷ তেল সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও আপনার শহরের পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন সহজেই ৷ এর জন্য RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol Price Today: আরও দাম বাড়ল পেট্রোল ও ডিজেলের ! দেখে নিন কলকাতা-সহ অন্যান্য শহরে তেলের লেটেস্ট দাম
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement