advertisement

Axis Bank| করোনা! ১৩৮৮ কোটি টাকা ক্ষতি অ্যাক্সিস ব্যাঙ্কের

Last Updated:

দেশের যে সব ব্যাঙ্কগুলি ইতিমধ্যেই বিপুল পরিমাণ তামাদি ঋণের ভারে জর্জরিত, সেই ব্যাঙ্কগুলির অবস্থা আরও খারাপ হচ্ছে৷ কারণ, আবাসন শিল্প, পরিকাঠামো শিল্পও মুখ থুবড়ে পড়েছে৷

#মুম্বই: বিপুল ক্ষতির সম্মুখীন দেশের তৃতীয় বৃহত্তম বেসরকারি ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক৷ অ্যাক্সিস তাদের চতুর্থ ত্রৈমাসিকের ফল প্রকাশ করেছে৷ তাতে দেখা যাচ্ছে, ১৩৮৮ কোটি টাকা ক্ষতির সম্মুখীন ব্যাঙ্কটি৷ বিশেষ করে করোনা ভাইরাস পরিস্থিতিতে তামাদি ঋণের পরিমাণ বাড়ার জেরে আরও ক্ষতির আশঙ্কাই করছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ৷
করোনা ভাইরাস মহামারী বিশ্ব অর্থনীতিকে জোর ধাক্কা দিয়েছে৷ দেশের অর্থনীতির চাকা প্রায় থমকে গিয়েছে৷ দেশের যে সব ব্যাঙ্কগুলি ইতিমধ্যেই বিপুল পরিমাণ তামাদি ঋণের ভারে জর্জরিত, সেই ব্যাঙ্কগুলির অবস্থা আরও খারাপ হচ্ছে৷ কারণ, আবাসন শিল্প, পরিকাঠামো শিল্পও মুখ থুবড়ে পড়েছে৷
করোনা ভাইরাসের ক্ষতি সামলাতে অ্যাক্সিস ব্যাঙ্ক ইতিমধ্যেই ৭ হাজার ৭৩০ কোটি টাকা ত্রৈমাসিকের জন্য তহবিলে সরিয়ে রেখেছে৷ গত বছরের চেয়ে তিন গুণ বেশি? এর মধ্যে ৩০০০ কোটি টাকা করোনা ভাইরাস ক্রাইসিসের জন্য৷
advertisement
advertisement
বিশেষজ্ঞরা বলছেন, ৩১ মার্চ শেষ হওয়া ত্রৈমাসিকে ১৫৫৬ কোটি টাকা লাভ করতে পারে অ্যাক্সিস ব্যাঙ্ক৷ প্রসঙ্গত, মঙ্গলবারই ম্যাক্স লাইফ ইনসিওরেন্সের ২৯ শতাংশ শেয়ার কিনেছে অ্যাক্সিস ব্যাঙ্ক৷ দেশের জীবন বিমা ক্ষেত্রে অন্যান্য ব্যাঙ্কগুলি আগেই পা রেখেছিল৷ অ্যাক্সিসও৷ ম্যাক্স-অ্যাক্সিস চুক্তি ঘোষণার পরে মঙ্গলবার অ্যাক্সি ব্যাঙ্কের শেয়ার দর ৬.৬ শতাংশ বেড়ে যায়৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Axis Bank| করোনা! ১৩৮৮ কোটি টাকা ক্ষতি অ্যাক্সিস ব্যাঙ্কের
Next Article
advertisement
The Kerala Story 2: আগামিকাল রিলিজ নয় , দ্য কেরালা স্টোরি ২-র মুক্তিতে ১৫ দিনের স্থগিতাদেশ দিল কেরল হাইকোর্ট
আগামিকাল রিলিজ নয় , দ্য কেরালা স্টোরি ২-র মুক্তিতে ১৫ দিনের স্থগিতাদেশ দিল কেরল হাইকোর্ট
  • কেরল হাইকোর্ট বিতর্কিত ছবিটির উপর ১৫দিনের অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছে

  • সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি)-এর কাছে প্রশ্ন তুলেছে কোর্ট

  • কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন সিক্যুয়েলটিকে "মিথ্যা প্রচার" বলছেন

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement