advertisement

বড় সুখবর! দিওয়ালি বোনাসের সঙ্গে মিলবে ১৮ মাসের বকেয়া DA, মোদি সরকার শীঘ্রই করতে পারে ঘোষণা

Last Updated:

করোনা মহামারির জেরে অর্থ মন্ত্রক ৩০ জুন ২০২১ পর্যন্ত মহার্ঘ ভাতায় বৃদ্ধি আটকে রাখা হয়েছিল ৷

#নয়াদিল্লি: দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য আসতে চলেছে বড় সুখবর ৷ করোনা মহামারির জেরে প্রায় দেড় বছরের বকেয়া মহার্ঘ ভাতা (Dearness allowance – DA) আটকে রেখেছিল ৷ তবে সূত্রের খবর অনুযায়ী, খুব শীঘ্রই বকেয়া ডিএ দিতে পারে কেন্দ্র সরকার ৷ প্রায় ১৮ মাস ধরে আটকে থাকা বকেয়া ডিএ-এর মামলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পৌঁছে গিয়েছে ৷ মিডিয়া রিপোর্টস অনুযায়ী, শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে মোদি সরকার ৷ অনুমান করা হচ্ছে, দীপাবলির আগে ১৮ মাস ধরে আটকে থাকা ডিএ-এর টাকা কেন্দ্রীয় কর্মচারীদের দেওয়া হতে পারে ৷
ইন্ডিয়ান পেনশনার্স ফোরাম প্রধানমন্ত্রীর কাছে কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের মহার্ঘ ভাতার বকেয়া টাকা (Dearness allowance – DA) দেওয়ার আবেদন জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি লিখে এই বিষয়ে সাহায্য চাওয়া হয়েছে ৷
advertisement
ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচার কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ২৮ শতাংশ করেছে ৷ করোনা মহামারির জেরে অর্থ মন্ত্রক ৩০ জুন ২০২১ পর্যন্ত মহার্ঘ ভাতায় বৃদ্ধি আটকে রাখা হয়েছিল ৷ ১ জানুয়ারি থেকে ৩০ জুন ২০২১ পর্যন্ত ডিএ ১৭ শতাংশ ছিল ৷
advertisement
নিয়ম অনুযায়ী, ডিএ ২৫ শতাংশের বেশি হলে হাউস রেন্ট বৃদ্ধি করতে হবে ৷ এর জেরে কেন্দ্র সরকার এইচআরএ বাড়িয়ে ২৭ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ ডিপার্টমেন্টের অফ এক্সপেন্ডিচারের তরফে ৭ জুলাই ২০১৭ সালে জারি করা নির্দেশে জানানো হয়েছিল, যখন ডিএ ২৫ শতাংশের বেশি হবে তখন এইচআরএ সংশোধিত করা হবে ৷ ১ জুলাই থেকে মহার্ঘ ভাতা (Dearness allowance – DA)বাড়িয়ে ২৮ শতাংশ করা হয়েছে ৷
advertisement
কত বাড়বে এইচআরএ
কেন্দ্রীয় সরকারি কর্মীদের শহরের ক্যাটাগরি অনুযায়ী, ২৮ শতাংশ, ১৮ ও ৯ শতাংশ এইচআরএ দেওয়া হবে ৷ ১ জুলাই ২০২১ থেকে ডিএ-এর সঙ্গে এইচআরএ বৃদ্ধি লাগু করা হয়েছে ৷ হাউস রেন্ট অ্যালাউন্সের ক্যাটাগরি X, Y ও Z ক্লাস শহরের হিসেবে দেওয়া হয় ৷ এবার X ক্যাটাগরির কর্মীরা মাসে ৫৪০০ টাকার বেশি এইচআরএ পাবেন ৷ এরপর Y ক্যাটাগরি পাবেন ৩৬০০ টাকার বেশি এবং Z ক্যাটাগরির কর্মচারীরা পাবেন ১৮০০ টাকার বেশি হাউস রেন্ট অ্যালাউন্স ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বড় সুখবর! দিওয়ালি বোনাসের সঙ্গে মিলবে ১৮ মাসের বকেয়া DA, মোদি সরকার শীঘ্রই করতে পারে ঘোষণা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement