advertisement

মধ্যবিত্তের পকেটে টান, আগামিকাল থেকে বাড়তে চলেছে Amul দুধের দাম

Last Updated:

গত বছর জুলাই মাসে দুধের দাম বাড়ানো হয়েছিল ৷ আমুল দুধের সমস্ত ব্র্যান্ডের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা ৷

#নয়াদিল্লি: এবার আমুল দুধ কিনতে দিতে হবে বেশি টাকা ৷ সংস্থার তরফে প্রতি লিটারে ২ টাকা দুধের দাম বাড়ানোর ঘোষণা করা হয়েছে ৷ ১ মার্চ থেকে গুজরাটের আহমেদাবাদ ও সৌরাষ্ট্রের বাজারে আমুল গোল্ডের দাম ৩০ টাকা প্রতি ৫০০ মিলিলিটার, আমুল তাজা ২৪ টাকা প্রতি ৫০০ মিলিলিটার এবং আমুল শক্তি ২৭ টাকা প্রতি ৫০০ মিলিলিটারে দাম হবে ৷
গুজরাট কর্পোরেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন অর্থাৎ জিসিএমএমএফ (GCMMF) এক বছর পুরো হওয়ার আগে দুধের দাম বৃদ্ধি করেছে ৷ গত বছর জুলাই মাসে দুধের দাম বাড়ানো হয়েছিল ৷ আমুল দুধের সমস্ত ব্র্যান্ডের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সংস্থা ৷
advertisement
advertisement
প্রায় ৮ মাস পর দুধের দাম বৃদ্ধি করা হচ্ছে ৷ জিসিএমএমএফ জানিয়েছে প্রোডাকশন কস্ট বৃদ্ধির জেরে দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ সংস্থার তরফে একটি বয়ানে জানানো হয়েছে, এনার্জি, প্যাকেজিং, পরিবহন ও গরুর খাবারের দাম লাগাতার বাড়তে থাকার জন্য দুধের দাম বাড়ানো হয়েছে ৷ নতুন দাম ১ মার্চ ২০২২ থেকে লাগু করা হবে ৷
advertisement
সংস্থার তরফে জানানো হয়েছে, গত ২ বছরের হিসেবে প্রতি বছর আমুল দুধের দাম ৪ শতাংশ বাড়িয়েছে ৷ জিসিএমএমএফ অনুযায়ী, গ্রাহকদের থেকে পাওয়া ১ টাকার মধ্যে প্রায় ৮০ পয়সা মিল্ক প্রডিউসারদের মধ্যে ভাগ করে দেওয়া হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মধ্যবিত্তের পকেটে টান, আগামিকাল থেকে বাড়তে চলেছে Amul দুধের দাম
Next Article
advertisement
Purba Bardhaman News: অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
অনুুপ্রেরণা বাবা-মা, দ্বিতীয় বারের চেষ্টায় জয়েন্টে রাজ্যে প্রথম ভাতারের কুন্তল!
  • কঠোর পরিশ্রমের যে কোনও বিকল্প নেই তা দেখিয়ে দিলেন পূর্ব বর্ধমানের ভাতারের কুন্তল। প্রথম বছরে আশানুরূপ সাফল্য আসেনি। হতাশ না হয়ে আবারও পরীক্ষায় বসেছিল সে। এবার মিলল আশাতীত সাফল্য। এবারের সর্বভারতীয় জয়েন্টে রাজ্যে প্রথম হয়েছে কুন্তল।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement