advertisement

১ ডিসেম্বর থেকে ভারতে চালু হচ্ছে ডিজিটাল মুদ্রা, এই বিষয়গুলো আগেভাগেই জেনে নিন

Last Updated:

১ ডিসেম্বর থেকে খুচরো ডিজিটাল মুদ্রা বা ডিজিটাল রুপি চালু করার সিদ্ধান্ত নিল আরবিআই। এটি খুচরা ডিজিটাল মুদ্রার জন্য প্রথম পাইলট প্রকল্প।

#নয়াদিল্লি:  ১ ডিসেম্বর থেকে খুচরো ডিজিটাল মুদ্রা বা ডিজিটাল রুপি চালু করার সিদ্ধান্ত নিল আরবিআই। এটি খুচরা ডিজিটাল মুদ্রার জন্য প্রথম পাইলট প্রকল্প। আরবিআই পরীক্ষামূলকভাবে বাজারে ছাড়ছে ১ টাকার ডিজিটাল কারেন্সি। এই প্রকল্পে ডিজিটাল মুদ্রার উৎপাদন, বিতরণ এবং খুচরো ব্যবহারের পুরো প্রক্রিয়াটি পরীক্ষা করা হবে।
রিসার্ভ ব্যাঙ্কের মতে, CBDC অর্থাৎ সেন্ট্রাল ব্যাঙ্ক ডিজিটাল একটি লিগাল টেন্ডার কারেন্সি, টাকায় যা ইস্যু করা হবে। CBDC তে ভারতীয় টাকা ও ডিজিটাল টাকার কোনও ফারাক নেই। ব্লকচেন সাপোর্টেড ওয়ালেট-এর মাধ্যমে CBDC-র লেনদেন সম্ভব।
আপাতত দেশের কিছু নির্দিষ্ট জায়গায় ডিজিটাল রুপি পাওয়া যাবে। এসবিআই, আইসিআইসিআই বাঙ্ক, ইয়েস ব্যাঙ্ক, পি আইডিএফসি ফার্স্ট ব্যাঙ্ক ডিজিটাল রুপির পরীক্ষামূলক ব্যহারে অংশ নেবে। এই পরীক্ষা হবে দিল্লি, মুম্বই, ব্যাঙ্গালুরু ও ভূবনেশ্বরে। ডিজিটাল ওয়ালেট-এর মাধ্যমে গ্রাহকেরা ডিজিটাল মুদ্রার লেনদেন করতে পারবেন। বর্তমানে নোট বা কয়েন যেভাবে কাজ করে সেভাবেই এই ডিজিটাল কারেন্সি কাজ করবে। ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে এটি লেনদেন করা যাবে। জমা রাখা যাবে মোবাইলের ওয়ালেটেও। একজন অন্যজনকে এই ডিজিটাল টাকা পাঠাতে পারবেন।
advertisement
advertisement
এবার প্রশ্ন হল, ডিজিটাল মুদ্রায় কি ইন্টারেস্ট মিলবে? উত্তর হল না! কিন্তু ব্যাঙ্কে বিনিয়োগ করলে ইন্টারেস্ট মিলবে। ব্যাঙ্কগুলিকে আরবিআই রিটেল ডিজিটাল রুপি টোকেন হিসেবে ইশ্যু করবে।
ডিজিটাল মুদ্রার মাধ্যমে কেনাকাটা করা যাবে কিউআর কোড-এর মাধ্যমে।
কতটা নিরাপদ এই ডিজিটাল মুদ্রা? জানা যাচ্ছে, যদি ব্যাঙ্কগুলিকে ডিজিটাল মুদ্রা আরবিআই দেয়, তাহলে সেটি হবে লিগ্যাল টেন্ডার। এমনি টাকার চেয়ে এটি অনেক বেশি সুরক্ষিত।
advertisement
অনেকের মনেই প্রশ্ন জাগছে, ডিজিটাল মুদ্রা কি ক্রিপ্টোকারেন্সির মত? উত্তর হল একেবারেই না। ক্রিপ্টোকারেন্সির মূল্য সবসময় উঠানামা করে। কিন্তু ডিজিটাল মুদ্রার ক্ষেত্রে সে'রকম কিছু হবে না।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১ ডিসেম্বর থেকে ভারতে চালু হচ্ছে ডিজিটাল মুদ্রা, এই বিষয়গুলো আগেভাগেই জেনে নিন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement