advertisement

লাগবে না কার্ড, এটিএম থেকেও টাকা তুলতে পারবেন এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকরা

Last Updated:
#কলকাতা: পেমেন্টস ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডাররা অনলাইনে ট্র্যান্স্যাকশনে অনেক সুবিধা তো পেয়েই থাকেন ৷ এবার এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের অ্যাকাউন্ট হোল্ডাররা এটিএম থেকে টাকা সহজেই তুলতে পারবেন ৷ দেশের ১০০,০০০ এটিএম থেকে টাকা তোলার সুবিধা পাবেন এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকরা ৷ এর জন্য লাগবে না কোনও এটিএম বা ডেবিট কার্ডও ৷
এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, Empays-ক্লাউড বেসড পেমেন্ট সলিউশনের সঙ্গে গাটছড়া বেঁধেছে সংস্থা ৷ যার ফলে এবার থেকে সেভিংস অ্যাকাউন্ট হোল্ডাররা এটিএম থেকেও টাকা তোলার সুবিধা পাবেন ৷ আর সেটা হবে ‘কার্ডলেস’ ৷ ২০ হাজার এটিএম দিয়ে আপাতত এই এটিএম শুরু হলেও এবছরের শেষেই দেশজুড়ে ১ লক্ষ এটিএম থেকে টাকা তুলতে পারবেন এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকরা ৷ My Airtel App-এর মাধ্যমে গ্রাহকরা ক্যাশ উইথড্রয়ালের রিকুয়েস্ট পাঠিয়ে যেকোনও IMT যুক্ত এটিএম থেকে টাকা তুলতে পারবেন গ্রাহকরা ৷ এর পাশাপাশি এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের তরফে প্রথম দুটি লেনেদেনের উপর থেকে ২৫ টাকার ট্রান্স্যাকশন ফি-ও তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
লাগবে না কার্ড, এটিএম থেকেও টাকা তুলতে পারবেন এয়ারটেল পেমেন্টস ব্যাঙ্কের গ্রাহকরা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement