advertisement

‘জিও এফেক্ট’ ! এবার সমস্ত ভয়েস কল ফ্রি-র অফার এয়ারটেলেও

Last Updated:

এই দুই বিশেষ প্যাকে কী কী সুবিধা পাওয়া যাবে, সেটা একবার দেখে নেওয়া যাক ৷

#নয়াদিল্লি: রিল্যায়েন্স জিওকে টেক্কা দিতে এখন মাঠে নেমে পড়েছে সব সংস্থাই ৷ কয়েকদিন আগেই মাসে মাত্র ১৪৫ টাকায় ভয়েস কল ফ্রি-র দারুণ অফার দিয়েছিল বিএসএনএল ৷ এবার সেই পথে হাঁটল এয়ারটেলও ৷ এর জন্য একটা নয়, দু-দু’টো অফার প্যাক বাজারে আনল এয়ারটেল ৷ বিএসএনএলের মতো ১৪৫ টাকার প্যাকের পাশাপাশি ৩৪৫ টাকারও প্যাকও বাজারে এনেছে ভারতী এয়ারটেল ৷ এই দুই বিশেষ প্যাকে কী কী সুবিধা পাওয়া যাবে, সেটা একবার দেখে নেওয়া যাক ৷
১৪৫ টাকা প্যাক
এই টাকার রিচার্জ করলেই সম্পূর্ণ বিনামূল্যে STD ও লোকাল কল করতে পারবেন গ্রাহকরা ৷ এর পাশাপাশি ৩০০ এমবি ৪জি ডেটাও পাওয়া যাবে এই অফারে ৷ কিন্তু যারা ৪জি হ্যান্ডসেট ব্যবহার করেন না, তারা ৫০ এমবি ডেটা ফ্রি পাবেন ৷ সঙ্গে বিনামূল্যে করতে পারবেন সমস্ত ভয়েস কল ৷ এই অফার বৈধ থাকবে ২৮ দিনের জন্য গোটা দেশেই ৷
advertisement
advertisement
৩৪৫ টাকার প্যাক
শুধু ১৪৫ টাকাই নয়, রয়েছে ৩৪৫ টাকার প্যাকও ৷ এই অফারে ১ জিবি ৪জি ডেটা বিনামূল্যে পাবেন গ্রাহকরা ৷ সঙ্গে লোকাল ও STD সব কল ফ্রি তো রয়েছেই ৷ কিন্তু যারা ৪জি হ্যান্ডসেট ব্যবহার করেন না, তারা এই অফারে ৫০ এমবি ডেটাই বিনামূল্যে পাবেন ৷ সঙ্গে ফ্রি সব ভয়েস কল ৷ আপাতত এয়ারটেলের দিল্লি সার্কলের জন্য এই প্যাক বাজারে আসলেও দেশের বিভিন্ন সার্কলের উপর এই অফার নির্ভর করবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
‘জিও এফেক্ট’ ! এবার সমস্ত ভয়েস কল ফ্রি-র অফার এয়ারটেলেও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement