advertisement

বাড়তে চলেছে ফোনের খরচ! আপনাকেও কি দিতে হবে বেশি টাকা ? দেখে নিন

Last Updated:

মোট ৯টি সার্কেলে দাম বৃদ্ধির ঘোষণা করা হয়েছে ৷ এর আগে সংস্থা ওড়িশা ও হরিয়ানায় দাম বাড়িয়েছিল ৷

কলকাতা: এয়ারটেল গ্রাহকদের জন্য বড় ধাক্কা ৷ শীঘ্রই ভারতী এয়ারটেল তাদের প্রি পেড রিচার্জের দাম বৃদ্ধি করতে চলেছে ৷ এবার এয়ারটেল গ্রাহকদের রিচার্জের জন্য দিতে হবে বেশি টাকা ৷ সংস্থার তরফে জানানো হয়েছে, ৯টি সার্কেলে প্রি-পেড রিচার্জের দাম বাড়ানো হচ্ছে ৷ এর জেরে এবার থেকে ৯৯ টাকা রিচার্জের জন্য গ্রাহকদের দিতে হবে ১৫৫ টাকা ৷ অর্থাৎ একটি সিঙ্গল রিচার্জের জন্য দিতে হবে বাড়তি ৫৬ টাকা ৷
ভারতী এয়ারটেল তাদের ন্যূনতম রিচার্জের ক্ষেত্রে দাম বৃদ্ধি করেছে ৷ এবার থেকে গ্রাহকদের কমপক্ষে ১৫৫ টাকার রিচার্জ করতেই হবে ৷ প্রথমে সংস্থা ৭টি সার্কেলে দাম বাড়ানোর ঘোষণা করেছিল ৷ এবার ২টি আরও সার্কেলে করা হবে ৷
advertisement
advertisement
মোট ৯টি সার্কেলে দাম বৃদ্ধির ঘোষণা করা হয়েছে ৷ এর আগে সংস্থা ওড়িশা ও হরিয়ানায় দাম বাড়িয়েছিল ৷
কেন বাড়ানো হল দাম ?
সবার মনেই এখন একটাই প্রশ্ন, হঠাৎ কেন এই দাম বৃদ্ধি ? এই সেক্টরে ৩টির মধ্যে দুটি সংস্থা লাভ নিয়ে প্রতিযোগিতা করে চলেছে ৷ Vodafone-Idea-র উপরে বড় টাকার ঋণের বোঝা রয়েছে ৷ Reliance Jio ও Bharti Airtel-এর Net Debt-to-Ebitda তিন গুণের বেশি রয়েছে ৷
advertisement
৫জি নেটওয়ার্কের উপরে সংস্থাগুলি লাগাতার বিনিয়োগ করে চলেছে ৷ জিও ও এয়ারটেল স্পেকট্রমের নিলামির পর দেশের বিভিন্ন জায়গায় ৫জি পরিষেবা চালু করছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বাড়তে চলেছে ফোনের খরচ! আপনাকেও কি দিতে হবে বেশি টাকা ? দেখে নিন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement