advertisement

বেগুনের এতো গুণ! লাখ লাখ টাকায় ভরবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জানুন কীভাবে

Last Updated:

সাদা বেগুন ফলিয়েই সাধারণ বেগুনের চেয়ে ১০-১২ গুণ বেশি আয় করা সম্ভব

বেগুনে এতো গুণ! লাখ লাখ টাকায় ভরবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জানুন কীভাবে
বেগুনে এতো গুণ! লাখ লাখ টাকায় ভরবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জানুন কীভাবে
মহারাষ্ট্র: বেগুনি-সবুজ রঙের বেগুন তো সকলেই দেখেছে, কিন্তু সাদা বেগুন দেখেছেন কি? দেখে চেনাই দায় যে আসলে এটি বেগুন৷ তবে, এই সাদা বেগুন ফলিয়েই সাধারণ বেগুনের চেয়ে ১০-১২ গুণ বেশি আয় করা সম্ভব৷ মহারাষ্টের কৃষক একনাথ মুলে তাঁর জমিতে ফলিয়েছেন এই সাদা বেগুন৷ তিনি জানালেন এই বিশেষ বেগুনের হাজারো গুনের কথা৷
মহারাষ্ট্রের জালনা জেলার কালেগাঁও গ্রামে নিজের ২৫ একরের জমিতে চাষবাস নিয়ে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চালান একনাথবাবু৷ ইন্টারনেট দেখেই তিনি জানতে পারেন সাদা বেগুনের কথা৷ পরে আমাদের রাজ্য থেকেই এই বিশেষ বেগুনের ২০০ টি চারাগাছ কেনেন তিনি৷
advertisement
প্রতিটি গাছের দাম পড়েছিল ৩০০ টাকা৷ ২০১৯ সালে এক একর জমিতে সাদা বেগুনের গাছ রোপন করেন একনাথ মূলে৷ এক একেকটি গাছে প্রায় ১০ থেকে ১৫ কেজি বেগুন ফলেছে৷ বাজারে এই বেগুনের দাম প্রতি কেজি ২০০ থেকে ৪০০ টাকা৷
advertisement
সাদা বেগুনের চাষে কোনও রাসায়নিক সার বা কীটনাশকের ব্যবহার করা হয়নি৷ ফলে সাধারণ বেগুন চাষের চেয়ে খরচের ক্ষেত্রেও সাশ্রয়ী, সেই সঙ্গে বেশি স্বাস্থ্যকরও৷ বাজারে প্রচুর চাহিদা রয়েছে সাদা বেগুনের৷ বছরে মাত্র ২৫ থেকে ৩০ হাজার টাকা খরচ করে তিন থেকে চার লাখ টাকা পর্যন্ত আয় করা যায়।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বেগুনের এতো গুণ! লাখ লাখ টাকায় ভরবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, জানুন কীভাবে
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement