advertisement

NDTV: প্রণয়-রাধিকার ইস্তফা, এনডিটিভি-র রাশ আদানিদের হাতেই

Last Updated:

ইতিমধ্যেই আদানি গ্রুপ এনডিটিভি-র প্রমোটার সংস্থা আরআরপিআর হোল্ডিং প্রাইভেট লিমিটেডে ৯৯.৫ অংশিদারিত্ব নিয়ে নিয়েছে৷

এনডিটিভি-র পরিচালন পর্ষদ থেকে ইস্তফা দিলেন প্রণয় রায় এবং রাধিকা রায়৷
এনডিটিভি-র পরিচালন পর্ষদ থেকে ইস্তফা দিলেন প্রণয় রায় এবং রাধিকা রায়৷
#মুম্বাই: এনডিটিভি-র রাশ নিজেদের হাতে নেওয়ার দিকে আরও এক ধাপ এগোল আদানি গোষ্ঠী৷ এনডিটিভি-র পরিচালন পর্ষদের বোর্ড থেকে ইস্তফা দিলেন প্রণয় রায় এবং রাধিকা রায়৷ এনডিটিভি-র পক্ষ থেকে স্টক এক্সচেঞ্জকে চিঠি দিয়ে মঙ্গলবার এ কথা জানিয়ে দেওয়া হয়েছে৷
প্রণয় এবং রাধিকা রায়ের ইস্তফার ফলে আদানি গোষ্ঠীর পক্ষে এনডিটিভি-র পরিচালন ভার হাতে নেওয়ার পথ কার্যত পরিষ্কার হয়ে গেল৷ মঙ্গলবারই এনডিটিভি-র পরিচালন পর্ষদে নতুন করে জায়গা পেয়েছেন সুদীপ্ত ভট্টাচার্য, সঞ্জয় পুগলিয়া এবং সন্থিল সমিয়া চঙ্গলবার্যান৷
advertisement
advertisement
এনডিটিভি-র প্রমোটার সংস্থা আরআরপিআর হোল্ডিং-এর পক্ষ থেকে স্টক এক্সচেঞ্জকে পাঠানো চিঠিতে বলা হয়েছে, শেয়ার হস্তান্তরের ফলে এনডিটিভি-র ২৯.১৮ শতাংশ শেয়ার আদানি গোষ্ঠীর হাতে যাবে৷ এর পাশাপাশি আরও ২৬ শতাংশ শেয়ার হাতে নেওয়ার জন্য আগামী পাঁচ ডিসেম্বর প্রস্তাব রাখবে আদানি গোষ্ঠী৷ যার অর্থ, এনডিটিভি-র সিংহভাগ মালিকানা আদানি গোষ্ঠীর হাতে যাওয়া এখন সময়ের অপেক্ষা৷
advertisement
গত অগাস্ট মাসেই ঘুরপথে এনডিটিভি-র ২৯.১৮ শতাংশ শেয়ার কিনে নেওয়ার তোড়জোড় শুরু করেছিল আদানি গোষ্ঠী৷ সেই প্রস্তাবে এ মাসের শুরুতে অনুমোদন দেয় স্টক এক্সচেঞ্জ৷ আদানি গোষ্ঠী আগ্রহ দেখানোর পর থেকেই এনডিটিভি-র শেয়ার দরও ছিল ঊর্ধ্বমুখী৷ এ বছর সংস্থার শেয়ার দরে প্রায় আড়াইশো শতাংশ বৃদ্ধি দেখা গিয়েছে৷
advertisement
ইতিমধ্যেই আদানি গ্রুপ এনডিটিভি-র প্রমোটার সংস্থা আরআরপিআর হোল্ডিং প্রাইভেট লিমিটেডে ৯৯.৫ অংশিদারিত্ব নিয়ে নিয়েছে৷ ২০০৯ এবং ২০১০ সালে আরআরপিআর হোল্ডিং প্রাইভেট লিমিটেড-কে ৪০৩.৮৫ কোটি টাকা ঋণ দিয়েছিল আদানি গোষ্ঠী৷ এর বিনিময়ে যে কোনও মুহূর্তে এনডিটিভি-র ২৯.১৮ শতাংশ অংশিদারিত্ব হাতে নেওয়ার শর্ত রাখা হয়েছিল৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
NDTV: প্রণয়-রাধিকার ইস্তফা, এনডিটিভি-র রাশ আদানিদের হাতেই
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement