advertisement

7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ১ জুলাই থেকে ৫ শতাংশ বাড়তে পারে DA

Last Updated:

7th Pay Commission: ৩৪ শতাংশ থেকে বেড়ে ৩৯ শতাংশ হতে পারে ডিএ ৷

#নয়াদিল্লি: লক্ষ লক্ষ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য রয়েছে বড় সুখবর ৷ দেশে বাড়তে থাকা মূল্যবৃদ্ধি থেকে কিছুটা হলেও স্বস্তি পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৷ মিডিয়া রিপোর্টস অনুযায়ী, সরকার ১ জুলাই থেকে ৫ শতাংশ বাড়াতে পারে মহার্ঘ ভাতা ৷
৩৪ শতাংশ থেকে বেড়ে ৩৯ শতাংশ হতে পারে ডিএ
AICPI সূচকে মার্চ ২০২২-এ অনেকটাই বেড়ে গিয়েছে ৷ এর জেরে অনুমান করা হচ্ছে সরকার ৩ শতাংশের জায়গায় ৫ শতাংশ বাড়াতে পারে মহার্ঘ ভাতা ৷ তা যদি হয় তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ ৩৪ শতাংশ থেকে বেড়ে ৩৯ শতাংশ হয়ে যাবে ৷
advertisement
advertisement
AICPI সূচক-
চলতি বছর জানুয়ারি ও ফেব্রুয়ারিতে AICPI সূচকে পতন দেখা গিয়েছিল ৷ জানুয়ারিতে ১২৫.১, ফেব্রুয়ারিতে ১২৫ ও মার্চে বেড়ে ১২৭.৭ হয়ে গিয়েছে ৷ মে- মাসে ১.৩৫ শতাংশ বেড়ে ১২৭ পেরিয়ে গিয়েছে ৷ মে ও জুন মাসে ১২৭ পেরিয়ে গেলে ৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে ৷
advertisement
৩৯ শতাংশ ডিএ বাড়লে কত বাড়বে স্যালারি -
কর্মচারীদের বেসিক স্যালারি ৫৬৯০০ টাকা হয়, ডিএ ৩৯ শতাংশ হলে ২২১৯১ টাকা পাবেন ৷ বর্তমানে ৩৪ শতাংশ হিসেবে ডিএ মিলছে ১৯৩৪৬ টাকা ৷ ৫ শতাংশ ডিএ বাড়লে ২৮৪৫ টাকা বেতন বেড়ে যাবে ৷ এই হিসেবে বছরে প্রায় ৩৪,১৪০ টাকা বাড়বে ৷
advertisement
৫০ লক্ষ কর্মচারীদের লাভ হবে
সরকার বছরে ২ বার ডিএ বৃদ্ধি করে থাকে ৷ চলতি বছরের শুরুতে ডিএ বৃদ্ধি করেছে সরকার ৷ এর জেরে প্রায় ৫০ লক্ষের বেশি কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগীরা লাভবান হতে চলেছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
7th Pay Commission: কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য সুখবর, ১ জুলাই থেকে ৫ শতাংশ বাড়তে পারে DA
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement