advertisement

GST Rates Revised: কোন কোন জিনিসের দাম বাড়ল, সস্তা হল কী কী ? দেখে নিন একনজরে...

Last Updated:

GST Rates Revised: দেখে নিন কোন কোন জিনিসের দাম বাড়ল ?

#নয়াদিল্লি: চণ্ডীগড়ে অনুষ্ঠিত জিএসটি কাউন্সিলের মিটিংয়ে বাড়ানো হয়েছে নন ব্র্যান্ডেড চাল এবং গমের দাম। রিপোর্ট অনুযায়ী জিএসটি কাউন্সিলের মিটিংয়ে নন ব্র্যান্ডেড চাল এবং গমের উপরে ৫ শতাংশ জিএসটি বসানো হয়েছে। এর ফলে ট্যাক্স লাগানোর কারণে এখন থেকে নন ব্র্যান্ডেড আটা এবং চালের দাম আরও বেড়ে যাবে। এতদিন শুধু ব্র্যান্ডেড চাল এবং আটার উপরেই ৫ শতাংশ জিএসটি ছিল। এছাড়াও এখন থেকে মাংস, মাছ, দই, পনির ইত্যাদির মতো প্রি-প্যাকড এবং লেবেলড ফুড আইটেমেও ৫ শতাংশ জিএসটি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দেখে নিন কোন কোন জিনিসের দাম বাড়ল ?
-ব্যাঙ্কের চেক ইস্যু করার উপরে যে ফি কাটা হয়, তার উপরেও কাটা হবে ট্যাক্স।
advertisement
- শুকনো সবজি, গম এবং আটা, গুড়, মুড়ি ইত্যাদির মতো অরগানিক ফুড এবং জুটে এখন থেকে ৫ শতাংশ ট্যাক্স দিতে হবে।
advertisement
- প্রিন্টিং, রাইটিং, ড্রয়িং ইত্যাদির সামগ্রী ছাড়াও ছুরি, চামচ, টেবিল পেপার, ডেয়ারি মেশিনারি, এলইডি বাল্বের উপরেও ১২ শতাংশ জিএসটি বাড়িয়ে ১৮ শতাংশ করে দেওয়া হয়েছে।
- সোলার ওয়াটার হিটার এবং ফিনিশড লেদারের উপরেও জিএসটি ৫ শতাংশ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করা হয়েছে।
-এবার হোটেল রুম যার দৈনিক ভাড়া ১০০০ টাকার কম সেখানেও বসতে চলেছে কর। ১২ শতাংশ জিএসটি-র আওতায় পড়বে ৷
advertisement
কোন কোন জিনিসের দাম কমল ?
-রোপওয়ে রাইডে জিএসটি হার ১৮ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে ৷
- পণ্যবাহী গাড়ির ক্ষেত্রে জিএসটি ১৮ শতাংশ থেকে কমিয়ে ১২ শতাংশ করা হয়েছে ৷
- অর্থোপেডিক যন্ত্রপাতির জিএসটি ১২ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
GST Rates Revised: কোন কোন জিনিসের দাম বাড়ল, সস্তা হল কী কী ? দেখে নিন একনজরে...
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement