advertisement

Multibagger Stock: বিনিয়োগের বিকল্প; ৯ টাকার স্টক ৮ মাসে হয়েছে ৬৫০ টাকা, রিটার্ন দিয়েছে প্রায় ৭০০০ শতাংশ!

Last Updated:

বর্তমানে এই ধরনের বিভিন্ন মাল্টিব্যাগার পেনি স্টক বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দিয়েছে।

#নয়াদিল্লি: শেয়ার বাজারে বিনিয়োগ করে ভালো রিটার্ন পাওয়ার জন্য সবথেকে ভালো হল মাল্টিব্যাগার পেনি স্টক (Multibagger Penny Stock)। পেনি স্টক হল এমন ধরনের একটি স্টক যা খুব সস্তা হয় এবং যার বাজারদরও খুব কম হয়। বর্তমানে এই ধরনের বিভিন্ন মাল্টিব্যাগার পেনি স্টক বিনিয়োগকারীদের ভালো রিটার্ন দিয়েছে। এমনই একটি মাল্টিব্যাগার পেনি স্টক হল গোপাল পলিপ্লাস্ট (Gopala Polyplast)। এই গোপাল পলিপ্লাস্টের শেয়ারে বিনিয়োগকারীরা পেয়েছে ভালো রিটার্ন। এর ৯ টাকার স্টক ৮ মাসে হয়েছে ৬৫০ টাকা, রিটার্ন দিয়েছে প্রায় ৭০০০ শতাংশ।
৯ টাকার স্টক হয়েছে ৬৫০ টাকা-
আর্থিক বর্ষ ২০২২-এ গোপাল পলিপ্লাস্টের শেয়ার ৯.১০ টাকা থেকে বাড়তে বাড়তে প্রায় ৬৫০ টাকায় পৌঁছে গিয়েছে। ২০২১ সালের এপ্রিল মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত এই স্টক প্রায় ৭০০০ শতাংশ বেড়েছে। এর ফলে এই বছর এই পেনি স্টক ৮.২৬ টাকা থেকে বেড়ে প্রায় ৬৫০ টাকায় পৌঁছে গিয়েছে। সুতরাং ২০২১ সালে এই স্টক প্রায় ৭৭৫০ শতাংশ রিটার্ন দিয়েছে।
advertisement
advertisement
৬ মাসে বেড়েছে প্রায় ২২৬০ শতাংশ-
গোপাল পলিপ্লাস্টের মাল্টিব্যাগার পেনি স্টক বিগত ১ মাসে নিচে নেমেছে প্রায় ১২ শতাংশ। কিন্তু এই মাল্টিব্যাগার পেনি স্টক বিগত ৬ মাসে ২৭.৫৫ টাকা থেকে বাড়তে বাড়তে পৌঁছে গিয়েছে ৬৫০ টাকায়। এখনও পর্যন্ত এই স্টক প্রায় ২২৫০ শতাংশ বেড়েছে।
advertisement
শেয়ার প্রাইসের ইতিহাস-
এই স্টকের শেয়ার প্রাইসের ইতিহাসে নজর দিলে দেখা যাবে যে, কেউ যদি ১ মাস আগে গোপাল পলিপ্লাস্টের স্টকে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকে তাহলে এখন তার ১ লাখ টাকা কমে হয়ে গিয়েছে প্রায় ৮৮০০০ টাকা। কিন্তু কেউ যদি ৬ মাস আগে গোপালা পলিপ্লাস্টের স্টকে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকে তাহলে এখন তার ১ লাখ টাকা বেড়ে হয়েছে প্রায় ২৩.৬ লাখ টাকা।
advertisement
১ লাখ টাকা হয়েছে ৭১ লাখ টাকা-
গোপালা পলিপ্লাস্টের স্টকে কোনও বিনিয়োগকারী যদি বছরের শুরুতে ৮.২৬ টাকার স্টকে মোট ১ লাখ টাকার বিনিয়োগ করে থাকে তাহলে বর্তমানে সেই ১ লাখ টাকা বেড়ে হয়েছে প্রায় ৭৮.৫০ লাখ টাকা। একই ভাবে কোনও বিনিয়োগকারী যদি আর্থিক বর্ষ ২১-এর শুরুতে গোপালা পলিপ্লাস্টের স্টকে ১ লাখ টাকা বিনিয়োগ করে থাকে তাহলে বর্তমানে সেই ১ লাখ টাকা বেড়ে হয়েছে প্রায় ৭১ লাখ টাকা।
Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Multibagger Stock: বিনিয়োগের বিকল্প; ৯ টাকার স্টক ৮ মাসে হয়েছে ৬৫০ টাকা, রিটার্ন দিয়েছে প্রায় ৭০০০ শতাংশ!
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement