advertisement

বিরোধী-মুখ বন্ধে মরিয়া BJP-র মহিলাদের জন্য আলাদা ইস্তেহার!

Last Updated:

কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন৷ মূলত, মধ্যপ্রদেশে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে দেশজুড়ে৷ সরকারি তথ্যেই নারী সুরক্ষার বড়সড় প্রশ্নের মুখে শিবরাজ সিং চৌহান সরকার৷

#ভোপাল: নারী নির্যাতন ও অপরাধের নিরিখে দেশে এক নম্বরে মধ্যপ্রদেশ৷ এই তথ্যে বিরোধীদের মুখ বন্ধ করতে, মধ্যপ্রদেশ বিধানসভা নির্বাচনে মহিলাদের জন্য পৃথক ইস্তেহার প্রকাশ করল বিজেপি৷ শনিবার দুটি ইস্তেহার প্রকাশ করেছে বিজেপি৷ নাম, 'নারী শক্তি সঙ্কল্প পত্র'৷ মূল ইস্তেহারটির নাম 'দৃষ্টি পত্র'৷
কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি, পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান, মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান নির্বাচনী ইস্তেহার প্রকাশ করেন৷ মূলত, মধ্যপ্রদেশে নারী সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে দেশজুড়ে৷ সরকারি তথ্যেই নারী সুরক্ষার বড়সড় প্রশ্নের মুখে শিবরাজ সিং চৌহান সরকার৷
বিরোধীরা স্বাভাবিক ভাবেই এই প্রশ্নে চেপে ধরেছে শিবরাজ সিং চৌহান সরকারকে৷ তাই মহিলাদের জন্য আলাদা ইস্তেহার প্রকাশ করে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করতে মরিয়া বিজেপি৷
advertisement
advertisement
এর আগে ১০ নভেম্বর কংগ্রেস তাদের ইস্তেহার প্রকাশ করেছে৷ নাম দিয়েছে বচন-পত্র৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিরোধী-মুখ বন্ধে মরিয়া BJP-র মহিলাদের জন্য আলাদা ইস্তেহার!
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement