advertisement

‘২০১৯ বিজেপি ফিনিশ!’ এটাই মূল মন্ত্র তৃণমূলের, মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের

Last Updated:

অভিষেক বন্দ্যোপাধ্যায়ই তৃণমূল কংগ্রেসের পরবর্তী যোগ্য উত্তরসূরী ! সেই বিষয়টি আজ আরও একবার প্রমাণ করলেন অভিষেক ৷ ‘বিজেপি ফিনিশ’ থেকে ‘সিন্ডিকেট’ বিতর্ক ৷

নিজস্ব চিত্র
নিজস্ব চিত্র
#মেদিনীপুর: অভিষেক বন্দ্যোপাধ্যায়ই তৃণমূল কংগ্রেসের পরবর্তী যোগ্য উত্তরসূরী ! সেই বিষয়টি আজ আরও একবার প্রমাণ করলেন অভিষেক ৷ ‘বিজেপি ফিনিশ’ থেকে ‘সিন্ডিকেট’ বিতর্ক ৷ এই সমস্ত কিছুই নিয়েই বিরোধী দল বিজেপিকে একহাত নিলেন তৃণমূলের যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷
মেদিনীপুরের কলেজ মাঠের জনসভা থেকে ‘২০১৯ বিজেপি ফিনিশ’-র ডাক দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ অভিষেক বলেন, ‘মোদি সরকারকে উৎখাত করতেই হবে ৷ ২০১৯ বিজেপি ফিনিশ ৷ এটাই আমাদের মূল মন্ত্র ৷’ বিজেপি ধর্মীয় মেরুকরণের রাজনীতি করে ৷ বারবার এই প্রসঙ্গে তৃণমূলের তোপের মুখে পড়েছে বিজেপি ৷ আজ আরও একবার সেই বিষয়টি নিয়েই সরব হলেন অভিষেক ৷ বলেন,
আমরা জীবন দেব, রক্ত দেব ৷ ভাঁওতাবাজদের বাংলায় জায়গা দেব না ৷ বিজেপি ধর্মীয় বিভাজনের লড়াই করে ৷ আমাদের ধর্ম মানুষকে এক করে ৷ যোগী আদিত্যনাথের হিন্দু ধর্মে বিশ্বাসী নই ৷ ওরা রাজনীতির জন্য ধর্মকে বিক্রি করে ৷ হিন্দু ধর্মের জন্য কাজ করেছেন মমতা ৷ দেশের কেউ এত কাজ করতে পারেনি ৷ মুসলিমদের জন্যও কাজ করেছে মমতা ৷ বাংলায় হিন্দু-মুসলিম দাঙ্গা করা যাবে না ৷
advertisement
advertisement
মেদিনীপুরের কলেজ মাঠের জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেছিলেন, ‘মা-মাটি-মানুষের সরকারের আড়ালে বাংলা জুড়ে চলছে সিন্ডিকেটরাজ ৷ সিন্ডিকেট ছাড়া পশ্চিমবঙ্গে কিছু হয় না ৷ শিক্ষা-স্বাস্থ্যেও সিন্ডিকেটরাজ চলছে ৷ তৃণমূল সরকারের আসল চেহারা সিন্ডিকেট ৷’ শনিবার এই প্রসঙ্গ নিয়েও বিজেপিকে একহাত নিলেন অভিষেক ৷ তিনি বলেন, ও
রা বলছে আমরা সিন্ডিকেট করি ৷ হ্যাঁ, আমরা সিন্ডিকেট করি ৷ তৃণমূল মানুষের সিন্ডিকেট করেছে ৷ বাম ও মাওবাদীদের বিরুদ্ধে সিন্ডিকেট ৷ আমাদের সিন্ডিকেট জঙ্গলমহলে শান্তি এনেছে ৷ গুরুং-বিজেপি আঁতাঁত ভেঙেছে ৷ বিজেপি ভারত ছাড়ো সিন্ডিকেট ৷ আগামী দিনে এই সিন্ডিকেট গড়ছি ৷ এই সিন্ডিকেটের নেতৃত্ব দেবেন মমতা ৷
advertisement
তবে, এই বলেই থেমে থাকেননি অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ মেদিনীপুরের মোদির জনসভায় প্যান্ডেল ভেঙে পড়ে ৷ সেই ঘটনায় প্রায় ৮০ জন দর্শক আহত হয়েছিলেন ৷ সেই ঘটনার দায় বহু টানাপোড়েনর পর বিজেপি স্বীকার করে নেয় ৷ সেই ঘটনাটি নিয়েও এদিন মোদিকে কটাক্ষ করতে দু’বার ভাবেননি অভিষেক ৷ বলেন,
কোটি টাকা খরচেও প্যান্ডেল বাঁধতে ব্যর্থ ৷ তারা আবার বাংলা দখলের হুঙ্কার দেয় ৷ কৃষি কল্যাণ সমাবেশে কৃষক ছিল না ৷ ভিনরাজ্যের লোক এনে সভা করেছে ওরা ৷ ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার, উঃপ্রদেশের লোক ৷ সভার নামে অশান্তি পাকানোর চেষ্টা ৷ অশান্তি পাকানোর চেষ্টা করেছিল বিজেপি ৷ আমাদের ধমকে, চমকে লাভ নেই ৷
advertisement
প্রসঙ্গত, তৃণমূলের সভাতেই আজ উপস্থিত ছিলেন এমন বেশ কয়েকজন ৷ যারা মোদির সভাতেও উপস্থিত ছিলেন ৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
‘২০১৯ বিজেপি ফিনিশ!’ এটাই মূল মন্ত্র তৃণমূলের, মন্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement