advertisement

Birbhum News: স্কুলের হস্টেলের জায়গায় বেআইনি নির্মাণের অভিযোগ নানুরে

Last Updated:

বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগের অন্ত নেই। তবে এবার স্কুলের দখলে থাকা জায়গাতেই এমন বেআইনি নির্মাণের অভিযোগ উঠল বীরভূমের নানুরের খুঁজুটি পাড়ায়।

+
title=

#বীরভূম : বেআইনি নির্মাণ নিয়ে অভিযোগের অন্ত নেই। তবে এবার স্কুলের দখলে থাকা জায়গাতেই এমন বেআইনি নির্মাণের অভিযোগ উঠল বীরভূমের নানুরের খুঁজুটি পাড়ায়। সেখানকার খুঁজুটিপাড়া রাধা গোবিন্দ জিউকের হস্টেলের জায়গায় অবৈধভাবে নির্মাণ হচ্ছে। এই অবৈধ নির্মাণের বিষয়ে অভিযোগ করা হয়েছে নানুরের বিডিও এবং ওই স্কুলের পিওর কাছে। অভিযোগ করা হয়েছে এসএসটি মাইনোরিটি ফোরামের তরফ থেকে। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘটনাস্থলে শুক্রবার পৌঁছান এডিআই সহ বিভিন্ন আধিকারিকরা। মোটের উপর এই ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ হল স্কুলের জায়গা দখল করা নিয়ে।
একদিকে এই স্কুলের পাশেই থাকা খুঁজুটিপাড়া চন্ডীদাস মহাবিদ্যালয়ের তৈরি হচ্ছে একটি হস্টেল। তারই পাশে এই স্কুলের জায়গা দখল করে নির্মাণ করার অভিযোগ উঠছে। যদিও স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ স্কুলের প্রধান শিক্ষক উত্তম কুমার মন্ডল জানিয়েছেন, কলেজ কর্তৃপক্ষের এই নির্মাণের পরিপ্রেক্ষিতে আমরা প্রথমদিকে অনুমতি দিলেও পরে আমরা বুঝতে পারি এই অনুমতি দেওয়ার অধিকার আমাদের নেই। এরই পরিপ্রেক্ষিতে আমরা সে নির্মাণ বন্ধ রাখার জন্য বলি রেজুলেশন তৈরি করে।
advertisement
আরও পড়ুনঃ পাননি বেতন! অনির্দিষ্টকালের জন্য ভ্যাকসিন সরবরাহ বন্ধ রাখলেন এবিডি কর্মীরা
তবে কলেজের সেই নির্মাণ এখনো চলছে এবং পাশে অবৈধভাবে যে নির্মাণ চলছে তা কারা করছেন তা জানা নেই। অন্যদিকে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিদর্শনে যাওয়া অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর শুকলাল হাঁসদা জানিয়েছেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে আমরা জায়গা পরিদর্শন করলাম। তবে এখনই এই বিষয়ে কিছু বলা যাবে না। তবে নির্মাণ চলছে তা আমরা দেখতে পেয়েছি। এই যে জায়গা নিয়ে এত বিতর্ক সেই জায়গা স্কুলের নামে নেই বলেও জানা যাচ্ছে ওই স্কুলের পরিচালন কমিটির সদস্য সাইফুল ইসলামের তরফ থেকে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ অবশেষে স্বপ্নপূরণ! শতাব্দী প্রাচীন বিশালাকার ঘড়ি পেল হেরিটেজ তকমা
তার দাবি অনুযায়ী স্কুলের তরফ থেকে কোনরকম জায়গা কলেজ কর্তৃপক্ষকে দান করা হয়নি। জায়গাটি স্কুলের নামেও নেই। জায়গাটি রয়েছে দেবেন্দ্রনাথ দাসের নামে। সেই অনুযায়ী স্কুল কর্তৃপক্ষ তা দান করতে পারে না। পাশাপাশি তিনি জানিয়েছেন এই অভিযোগ যিনি করেছেন অর্থাৎ বৈদ্যনাথ সাহা তার এই অভিযোগ করার অধিকার নেই। যদিও এমন ঘটনার পরিপ্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: স্কুলের হস্টেলের জায়গায় বেআইনি নির্মাণের অভিযোগ নানুরে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement