advertisement

Birbhum News : অতি বৃষ্টিতে অঘটন, ক্যানেলের জল গ্রামে ঢুকে বানভাসি পরিস্থিতি

Last Updated:

আঙ্গারগড়িয়া গ্রামের দিকের গেটটি খোলা ছিল। আবার আঙ্গারগড়িয়া গ্রামের দিকে থাকা অন্য একটি গেট বন্ধ থাকায় জল ক্যানেল উপচে গ্রামে ঢুকতে শুরু করে।

+
বানভাসি

বানভাসি অবস্থা বীরভূমের আঙ্গারগড়িয়ায়

#বীরভূম: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে গত সপ্তাহের শনিবার থেকেই বীরভূমে শুরু হয়েছে বৃষ্টি। রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও সোমবার থেকে দফায় দফায় ভারী বৃষ্টির লক্ষ্য করা যাচ্ছে। মঙ্গলবার রাত পর্যন্ত সিউড়ি, বোলপুর সহ বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। এই বৃষ্টির ফলে নদী-নালা ক্যানেলের জল বেড়েছে। আর এই ক্যানেলের জল ঢুকেই বানভাসি অবস্থা মহম্মদ বাজারের আঙ্গারগড়িয়া গ্রামে।
সোমবার থেকে ভারী বৃষ্টির ফলে ময়ূরাক্ষী নদীতে জল বৃদ্ধি পাওয়ার পাশাপাশি ক্যানেলগুলিতেও বৃদ্ধি পেয়েছে জলের পরিমাণ। এমন অবস্থায় তিলপাড়া জলাধার থেকে ডেউচা যে ক্যানেল যাচ্ছে, সেই ক্যানেলের বাইপাসের কাছে থাকা ডেউচার দিকে থাকা গেট বন্ধ অবস্থায় ছিল। অন্যদিকে আঙ্গারগড়িয়া গ্রামের দিকের গেটটি খোলা ছিল। আবার আঙ্গারগড়িয়া গ্রামের দিকে থাকা অন্য একটি গেট বন্ধ থাকায় জল ক্যানেল উপচে গ্রামে ঢুকতে শুরু করে।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ১৫ কোটি টাকার রাস্তার এ কি অবস্থা! দেখলে লাগবে বুকে ব্যথা
মঙ্গলবার দুপুর থেকে এইভাবে জল ঢুকতে থাকার পর সন্ধ্যা নাগাদ এলাকার অন্ততপক্ষে ৩০ টি বাড়ি জলমগ্ন হয়ে পড়ে। এই সকল বাড়িগুলির মধ্যে বেশ কিছু বাড়ির ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি স্থানীয়দের। অন্যদিকে গ্রামে এইভাবে জল ঢুকতে থাকা দেখে স্থানীয় বাসিন্দারা গেট খুলে দেওয়ার জন্য ক্যানেল কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছিলেন বলে দাবি করেছেন। যদিও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গ্রামে জল ঢোকার বিষয়টি জানানো সত্বেও কোনরকম পদক্ষেপ গ্রহণ করেনি কর্তৃপক্ষ। শেষমেষ তারাই নিজেদের প্রচেষ্টায় সেই গেট খুলে দেন বলে দাবি করেছেন।
advertisement
এইভাবে ক্যানেলের জল গ্রামে ঢোকার পর ৩০টি বাড়ি ক্ষতির সম্মুখীন হওয়ায় স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দারস্থ হবেন বলে জানিয়েছেন। যদিও এমন ঘটনার পরিপ্রেক্ষিতে যারা এই সেচ ক্যানেলের জল নিয়ন্ত্রণের দায়িত্বে রয়েছেন তাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News : অতি বৃষ্টিতে অঘটন, ক্যানেলের জল গ্রামে ঢুকে বানভাসি পরিস্থিতি
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement