advertisement

Birbhum News- তীব্র হচ্ছে স্কুল খোলার দাবি, জেলাজুড়ে অবস্থান-বিক্ষোভ

Last Updated:

এদিন কমিটির সদস্যরা বীরভূমের সিউড়ি শহরের জেলাশাসক দফতরের সামনে প্রায় দু'ঘন্টা অবস্থান বিক্ষোভ করেন এবং তারপর জেলাশাসক দফতরে একটি ডেপুটেশন জমা দেন

তীব্র হচ্ছে স্কুল খোলার দাবি, জেলাজুড়ে অবস্থান-বিক্ষোভ
তীব্র হচ্ছে স্কুল খোলার দাবি, জেলাজুড়ে অবস্থান-বিক্ষোভ
#বীরভূম : করোনাকালে গত দু'বছরের কাছাকাছি সময় ধরে বন্ধ রয়েছে স্কুল-কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। মাঝে দু'বার নবম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত স্কুল খোলার প্রচেষ্টা চালানো হলেও তা দীর্ঘস্থায়ী হয়নি। অন্যদিকে প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়ারা দীর্ঘদিন ধরেই স্কুলের বাইরে। এমত অবস্থায় প্রতিটি শ্রেণির পড়ুয়াদের জন্য স্কুল খুলে দেওয়ার দাবি তীব্র হচ্ছে জেলায় (Birbhum News)।
সম্প্রতি করোনা সংক্রমণ কিছুটা শিথিল হওয়ায় ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে মেলা এবং অন্যান্য সকল প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খুলে দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে অভিভাবকরা প্রশ্ন তুলছেন, 'তাহলে কেন স্কুল খুলবে না?' বৃহস্পতিবার এই নিয়েই জেলাজুড়ে বিক্ষোভে সামিল হন, 'অল বেঙ্গল সেভ এডুকেশন কমিটি'( All India Save Education Committee)।
advertisement
এদিন এই কমিটির সদস্যরা বীরভূমের সিউড়ি শহরের জেলাশাসক দফতরের সামনে প্রায় দু'ঘন্টা অবস্থান বিক্ষোভ করেন এবং তারপর জেলাশাসক দফতরে একটি ডেপুটেশন জমা দেন(Birbhum News)। একইভাবে রামপুরহাট শহরের পাঁচমাথা মোড়ে এই কমিটির সদস্যরা ধরনা মঞ্চ গড়ে তোলেন এবং বিক্ষোভে সামিল হন। প্রত্যেকের দাবি একটাই, অবিলম্বে স্বাস্থ্যবিধি মেনে স্কুল-কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিতে হবে।
advertisement
advertisement
বীরভূম জেলা সেভ এডুকেশন কমিটির কনভেনার বংশীধর দাস জানান, "ছেলেমেয়েরা দীর্ঘদিন ধরে স্কুল কলেজ থেকে বঞ্চিত। সহপাঠীদের সঙ্গে দেখা করতে না পেরে তাদের মন খারাপ। তারা দিন দিন মানসিকভাবে বিপর্যস্ত হচ্ছে। এই পরিস্থিতি আমরা অভিভাবকরা সহ্য করতে পারছি না। তাই আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি অবিলম্বে স্কুল-কলেজ সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার।" (Birbhum News)
advertisement
এর পাশাপাশি তিনি আরও জানান, "কোনো অজুহাতে স্কুল-কলেজ বন্ধ রাখা যাবে না। যে নিয়ম মেনে সরকারি অফিস, কোর্ট-কাছারি চলছে, সেই নিয়ম মেনেই খুলে দিতে হবে স্কুল এবং কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান। বিয়ে বাড়ি, শপিং মল যে নিয়ম মেনে খুলে দেওয়া হচ্ছে, সেই নিয়ম মেনেই স্কুল খুলে দেওয়া হোক। আমরা ছেলেমেয়েদের গৃহবন্দী করে রেখে মর্মাহত।"
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News- তীব্র হচ্ছে স্কুল খোলার দাবি, জেলাজুড়ে অবস্থান-বিক্ষোভ
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement