advertisement

Birbhum News: জমি নিয়ে বিবাদ! দুই ভাইয়ের লড়াইয়ে মৃত এক

Last Updated:

জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে হুলস্থুল কান্ড মুরারইয়ে। একই পরিবারের দুই ভাইয়ের মধ্যে এই লড়াইয়ে মৃত্যু হল ভাইয়ের। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার অন্তর্গত বেগুন মোড়ে।

#বীরভূম : জমি নিয়ে বিবাদকে কেন্দ্র করে হুলস্থুল কান্ড মুরারইয়ে। একই পরিবারের দুই ভাইয়ের মধ্যে এই লড়াইয়ে মৃত্যু হল ভাইয়ের। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে মৃতের পরিবারে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই থানার অন্তর্গত বেগুন মোড়ে। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, জমিজমা নিয়ে দুই ভাই তাহের শেখ এবং মিলন শেখের মধ্যে মঙ্গলবার সকালবেলায় মাঠের ধারে বসচা বাঁধে। সেখানে বচসা সমাপ্ত হওয়ার পর তারা চলে আসেন বেগুন মোড়ে।
সেখানে আবার দুজনের মধ্যে বচসা বাঁধে এবং তারপর তা হাতাহাতির রূপ নেয়। ইতিমধ্যে তারা দুজনে দুজনকে লাঠি নিয়ে তাড়া করতে শুরু করেন। সেই সময় তাহের শেখ (৩৮) মাটিতে পড়ে যান এবং অসুস্থতা বোধ করলে তাকে তড়িঘড়ি স্থানীয়রা মুরারই গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পরিপ্রেক্ষিতে তাহের শেখের পরিবারের সদস্যরা অভিযোগ তুলেছেন, তাহের শেখের দাদা মিলন শেখ তাহের শেখকে খুন করেছেন। যদিও ঘটনার পরিপ্রেক্ষিতে মুরারই থানায় এখনো পর্যন্ত লিখিত কোন অভিযোগ দায়ের হয়নি।
advertisement
আরও পড়ুনঃ যাত্রা বন্ধ হলেও সাড়ম্বরে রাস উৎসব কেউবোনা গ্রামে
তবে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্বতঃপ্রণোদিত ভাবে এই ঘটনার তদন্ত শুরু করেছে। যদিও পুলিশের তরফ থেকে জানা গিয়েছে, এখনো পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক অথবা গ্রেফতার করা হয়নি। অভিযোগ দায়ের হলে পুলিশ স্বতঃস্ফূর্তভাবে ব্যবস্থা গ্রহণ করবে। অন্যদিকে তাহের শেখকে মুরারই গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়ার পর তাকে মৃত ঘোষণা করা হলে তার মৃতদেহ রামপুরহাট গভর্মেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয় ময়না তদন্তের জন্য। সেখানে ময়নাতদন্তের পর তার শেষকৃত্য করা হবে বলে জানা যাচ্ছে পরিবার সূত্রে।
advertisement
advertisement
Madhab Das
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: জমি নিয়ে বিবাদ! দুই ভাইয়ের লড়াইয়ে মৃত এক
Next Article
advertisement
BAFTA 2026: ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
ভারতের জন্য সুখবর, BAFTA-এ বিশেষ সম্মান পেল ফারহান আখতরের মণিপুরী ভাষার ছবি 'বুং'
  • মণিপুরী ভাষার সিনেমা "বুং" পেল BAFTA পুরস্কার

  • সেরা শিশু ও পারিবারিক ছবির (Best Children’s & Family Film) জন্য বাফটা সম্মান

  • ফারহান আখতারের এক্সেল এন্টারটেইনমেন্ট প্রযোজিত এই ছবি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement