advertisement

Panchayat Elections 2023: হেলিকপ্টার দুর্ঘটনার জেরে বাতিল জেলা সফর, অনুব্রত-হীন বীরভূমে মমতার অন্য পরিকল্পনা

Last Updated:

Panchayat Elections 2023: গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের জেলা সভাপতি তথা দাপুটে নেতা অনুব্রত মণ্ডল (কেষ্ট)। শাসক দল ক্ষমতায় আসার পর এই প্রথম অনুব্রতহীন জেলায় পঞ্চায়েত নির্বাচন হচ্ছে।

সোমবার ভার্চুয়াল জনসভা করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
সোমবার ভার্চুয়াল জনসভা করার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
বীরভূম: হেলিকপ্টার দুর্ঘটনার জেরে বাতিল হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। তাই সোমবার ভার্চুয়াল জনসভা করার কথা মুখ্যমন্ত্রীর। তৃণমূল দলীয় সূত্রে জানা গিয়েছে, সেই সভায় ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা রয়েছে। তার প্রস্তুতিও চলছে জোরকদমে।
গরু পাচার মামলায় গ্রেফতার হয়েছেন তৃণমূলের জেলা সভাপতি তথা দাপুটে নেতা অনুব্রত মণ্ডল (কেষ্ট)। শাসক দল ক্ষমতায় আসার পর এই প্রথম অনুব্রতহীন জেলায় পঞ্চায়েত নির্বাচন হচ্ছে। কেষ্টহীন বীরভূমে পঞ্চায়েত ভোটে ঘাসফুল ফুটিয়ে রাখা বড় চ্যালেঞ্জ বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।
advertisement
advertisement
তবে কেষ্টর অনুপস্থিতিতে কোর কমিটি গঠন করেন মমতা। বীরভূমে সংগঠনের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে জেলায় একটি জনসভা করার কথা ছিল মুখ্যমন্ত্রীর। কিন্তু দুর্ঘটনার কারণে সেই কর্মসূচি বাতিল হয়। পরিবর্তে সোমবার দুবরাজপুরের সভায় ভার্চুয়ালি যোগ দেওয়ার কথা তাঁর। সেই সময় দুবরাজপুরে উপস্থিত থাকবেন ফিরহাদ হাকিম। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটকে সামনে রেখে দলের সুপ্রিমো কী বার্তা দেন, সেই দিকেই তাকিয়ে দলের নেতা কর্মীরা।
advertisement
Subhadip Pal
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Panchayat Elections 2023: হেলিকপ্টার দুর্ঘটনার জেরে বাতিল জেলা সফর, অনুব্রত-হীন বীরভূমে মমতার অন্য পরিকল্পনা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement