advertisement

Bankura News: দায়িত্বভার গ্রহণ করলেন নতুন জেলাশাসক, 'নস্টালজিক' প্রাক্তন

Last Updated:

বাঁকুড়ার নতুন জেলাশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন শেখ সিয়াদ এন, বিদায়ী ভাষণে স্মৃতিমেদুর হয়ে পড়েন সদ্য প্রাক্তন জেলাশাসক কে রাধিকা আইয়ার

বাঁকুড়া: নতুন জেলাশাসক শেখ সিয়াদ এন দায়িত্বভার গ্রহণ করলেন। তাঁর হাতে দায়িত্বভার তুলে দিলেন বিদায়ী জেলাশাসক কে রাধিকা আইয়ার। বিদায়ী জেলাশাসক সমগ্র বাঁকুড়ার টিমের প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়াও তিনি জেলার কাজ সংক্রান্ত নানা স্মৃতি রোমন্থন করেন। তিনি বলেন, এই জেলার সকল আধিকারিক, কর্মীবর্গ থেকে জেলাবাসীর কাছে যে সহযোগিতা পেয়েছি তা চিরদিন মনে থাকবে।
কে রাধিকা আইয়ার ২০২০ সালের ১ জুলাই বাঁকুড়ার জেলাশাসক হয়েছিলেন। এর আগে তিনি ২০১৩ – ২০১৫ পর্যন্ত এসডিও কালিম্পং এবং এডিএম(এলআর) হলদিয়া ছিলেন। তারপর ২০২০ সালে নিজের স্বামী তৎকালীন বাঁকুড়ার জেলাশাসক এস অরুণ প্রসাদের সঙ্গে পদ বদল করেন। এবার তাঁর থেকে দায়িত্বভার গ্রহণ করে বুধবার থেকে নতুন জেলাশাসক হিসেবে কাজ শুরু করলেন এন সিয়াদ। এর আগে তিনি দক্ষিণ ২৪ পরগনার অতিরিক্ত জেলাশাসক পদে ছিলেন।
advertisement
advertisement
বিদায়ী জেলা শাসক কে রাধিকা আইয়ার এবার কলকাতা এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট প্রোজেক্টের ডাইরেক্টর পদে খুব শীঘ্রই যোগ দেবেন। বিদায় নেওয়ার আগে তিনি তাঁর ভাষণে স্মৃতিমেদুর হয়ে পড়েন।
নীলাঞ্জন ব্যানার্জী
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: দায়িত্বভার গ্রহণ করলেন নতুন জেলাশাসক, 'নস্টালজিক' প্রাক্তন
Next Article
advertisement
Justice For Rahul: এবার টলিপাড়ায় ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান... যীশু, পরমব্রত, অঞ্জন দত্তরা আজ পা মেলাবেন এই মিছিলে
এবার টলিপাড়ায় ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান... যীশু, পরমব্রত, অঞ্জন দত্তরা আজ পা মেলাবেন এই মিছিলে
  • এবার টলিপাড়ায় ‘জাস্টিস ফর রাহুল’ স্লোগান

  • যীশু, পরমব্রত, অঞ্জন দত্তরা পা মেলাবেন এই মিছিলে

  • রাহুলের মৃত্যুর সঠিক বিচারের দাবিতে আজ শনিবার টেকনিশিয়ান্স স্টুডিও থেকে মিছিল

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement