advertisement

Independence Day 2025: লাটসাহেবকে হত্যা করতে ল্যান্ডমাইন বসিয়েছিলেন এই বিপ্লবী, শেষ জীবন কাটে চরম অনটনে

Last Updated:

Independence Day 2025:সমিতি ও সংগঠনের নেতৃত্বের নির্দেশ জারি হল বাঁকুড়ার বিভূতিভূষণের উপর । তাঁকে এও বলা হল, পছন্দমতো সহযোদ্ধা সঙ্গে নিতে ।

+
বিভূতিভূষণ

বিভূতিভূষণ সরকার

নীলাঞ্জন বন্দ্যোপাধ্যায়, বাঁকুড়া: ভয়াবহ ল্যান্ডমাইন বিস্ফোরণ , প্রাণে বাঁচলেন অত্যাচারী লাটসাহেব। ঘটনার পর অধরা চার বিদ্রোহী । এই চারজনের মধ্যে মূল চক্রী ছিলেন বাঁকুড়ার বিভূতিভূষণ সরকার। এছাড়াও ছিলেন প্রফুল্ল চাকী ও উল্লাসকর দত্ত ।  ১৯০৭ সালের ৪ ডিসেম্বর মাদ্রাজ মেলে লাটসাহেবের ফেরার কথা কলকাতায় । সমিতি ও সংগঠনের নেতৃত্বের নির্দেশ জারি হল বাঁকুড়ার বিভূতিভূষণের উপর । তাঁকে এও বলা হল, পছন্দমতো সহযোদ্ধা সঙ্গে নিতে ।
বিভূতিভূষণের উপরই দায়িত্ব দিলেন বারীন । প্রফুল্ল চাকীকেই নির্বাচন করলেন বিভূতিভূষণ। বর্তমানে বাঁকুড়া শহরের বুকে লালবাজারে গেলে দেখতে পাবেন এই মহান বিপ্লবী বিভূতিভূষণ সরকারের বাড়ি। এখনও সেই লাল বাড়ি বিরাজমান। লাট সাহেবকে হত্যার লক্ষ্যপূরণের জন্য তাঁরা চারজনই পুরী প্যাসেঞ্জারে চড়ে বেনাপুর স্টেশনে নেমে যান তাঁরা।
এখান থেকে পায়ে হেঁটে আসেন নারায়ণগড়ে । স্ট্র্যাটেজিক জোনে উচ্চক্ষমতাসম্পন্ন ল্যান্ডমাইন বসানোর কাজ শুরু করলেন তাঁরা। তখন রাত আটটা থেকে নয়টা । উচ্চক্ষমতাসম্পন্ন মাইন বসিয়ে উল্লাসকর ও বারীন কলকাতায় ফিরলেন । তাঁরা দু’জন নারায়ণগড় স্টেশনে মাদ্রাজ‌ মেলে উঠেছিলেন। পরবর্তীকালে আলিপুর বোমা মামলায় গ্রেফতার হন তিনি। যখন ছাড়া পান তখন দেশ স্বাধীন।
advertisement
advertisement
মুক্তির পর বাঁকুড়ায় নিজের বাড়িতে ফিরে এসে চরম আর্থিক অনটনের মুখে পড়েন এই বিপ্লবী। বিভূতিভূষণ সরকারের ছেলে সুধাংশু সরকার, যাঁকে সকলে ভালুক সরকার বলে চিনতেন তিনিও আজ নেই। শুধু স্মৃতির বাহক হয়ে দাঁড়িয়ে আছে তাঁর লাল বাড়ি।
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Independence Day 2025: লাটসাহেবকে হত্যা করতে ল্যান্ডমাইন বসিয়েছিলেন এই বিপ্লবী, শেষ জীবন কাটে চরম অনটনে
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement