advertisement

Bankura: মর্মান্তিক! জলে ডুবে মৃত্যু এক স্কুল ছাত্রের!

Last Updated:

সকালে বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে এসে জলে ডুবে মৃত্যু হল এক স্কুল ছাত্রের। মৃত ওই নাম ছাত্রের নাম শুভজিৎ ব্যানার্জী।

#বাঁকুড়া : সকালে বন্ধুদের সঙ্গে নদীতে স্নান করতে এসে জলে ডুবে মৃত্যু হল এক স্কুল ছাত্রের। মৃত ওই নাম ছাত্রের নাম শুভজিৎ ব্যানার্জী। বয়স ১৭ বছর। বাড়ি বাঁকুড়া পৌরসভার ২৪ নম্বর ওয়ার্ডের পাঁচবাগা এলাকায়। জানা যায় মৃত ওই কিশোর বাঁকুড়া বঙ্গ বিদ্যালয় স্কুলের একাদশ শ্রেণির ছাত্র। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বাঁকুড়া শহর সংলগ্ন দ্বারকেশ্বর নদীর সংলগ্ন নন্দীগ্রাম এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত ওই স্কুল ছাত্র শুভজিৎ ব্যানার্জি বৃহস্পতিবার সকাল নাগাদ তার আরও দুই বন্ধুর সঙ্গে দ্বারকেশ্বর নদীর নন্দীগ্রামের কাছে একটি ঘাটে স্নান করতে আসে।
 
 
advertisement
বেশ কিছুক্ষণ জলে নামার পর তার দুই বন্ধু নদীর ঘাটে ফিরে এলেও শুভজিৎ ফেরেনি। নদীর জলের চোরা স্রোতে তলিয়ে যায় সে। তার দুই বন্ধু এবং স্থানীয়রা শুরু করে খোঁজাখুঁজি। বিষয়টি জানাজানি হতেই খবর দেওয়া হয় বাঁকুড়া সদর থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাঁকুড়া সদর থানার পুলিশ। পুলিশের তরফে খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা দপ্তরকে। সংশ্লিষ্ট বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা দ্বারকেশ্বর নদীতে এসে উদ্ধার কাজে নামেন।
advertisement
 
বিপর্যয় মোকাবিলা দপ্তরের কর্মীরা বেশ কিছুক্ষণ নদীতে তল্লাশী চালিয়ে স্কুল ছাত্রের মৃতদেহ উদ্ধার করেন। মৃতদেহটি উদ্ধার করে বাঁকুড়া সদর থানার পুলিশের অ্যাম্বুলেন্সে করে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। এইভাবে এক তরতাজা প্রাণ চলে যাওয়ায় এলাকা জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। মৃত শুভজিৎ ব্যানার্জীর বন্ধু সৌরভ দাস জানায় সে প্রথমে নদীর জলে নেমেছিল।
advertisement
 
নদীতে খাল বেশি থাকায় সে তার আরও দুই বন্ধুকেও জলে নামতে বারণ করেছিল। বারণ সত্ত্বেও শুভজিৎ জলে নামে। তারপরেই ভাসতে ভাসতে অনেকখানি নদীর জলে যেতে হঠাৎই জলের মধ্যে ডুবে যায় সে। তারপর থেকেই খোঁজ মেলেনি শুভজিতের। তবে শুভজিৎ সাঁতার না জানার কারণেই এই দূর্ঘটনা ঘটেছে বলে দাবি করেছে বন্ধুরা।
advertisement
 
 
Joyjiban Goswami
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura: মর্মান্তিক! জলে ডুবে মৃত্যু এক স্কুল ছাত্রের!
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement