advertisement

Bankura News: সহরায় উৎসবে মাতলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন

Last Updated:

আদিবাসী সমাজের বিভিন্ন আনন্দ উৎসবের মধ্যে সহরায় হলো সর্বশ্রেষ্ঠ পরব। ভারতবর্ষের নানা প্রান্তে বসবাসকারী আদিবাসী সমাজের মানুষজন এই পরব ভক্তিভরে উদ্‌যাপন করেন। সাঁওতাল সমাজের মানুষ এই উৎসব বা পরবটি প্রতি বছর পালন করে আসছেন।

+
title=

#বাঁকুড়া : আদিবাসী সমাজের বিভিন্ন আনন্দ উৎসবের মধ্যে সহরায় হলো সর্বশ্রেষ্ঠ পরব। ভারতবর্ষের নানা প্রান্তে বসবাসকারী আদিবাসী সমাজের মানুষজন এই পরব ভক্তিভরে উদ্‌যাপন করেন। সাঁওতাল সমাজের মানুষ এই উৎসব বা পরবটি প্রতি বছর পালন করে আসছেন। কার্তিক মাসের কালী পুজার সময় পাঁচ দিন ধরে চলে এই অনুষ্ঠান। সাঁওতালেরা প্রকৃতি প্রেমী এবং কঠোর পরিশ্রমী। এই সমাজের বিশ্বাস, প্রকৃতিই জীবন। তাই প্রকৃতির সব বস্তুই ভগবান। সেই জন্য, পাঁচ দিন ব্যাপী এই উৎসবটি পালিত হয় ভারতবর্ষ জুড়ে বিভিন্ন প্রান্তে প্রকৃতির খোলা হাওয়ায়।
এই উৎসব বা পরবটির মূল উদ্দেশ্য, সাঁওতাল সমাজের বিভিন্ন দেবতাদের স্মরনার্থে শ্রদ্ধা জ্ঞাপন করা। প্রকৃতিতে বিরাজমান ঈশ্বরকে নানা উৎসর্গ দানে পরিতৃপ্ত করা মানে, নিজেদের পরিবারে সুখ শান্তি বজায় রাখা বলে তারা মনে করেন। পুরুষরা বাজাচ্ছেন ধামসা মাদল। তার সঙ্গে তাল মিলিয়ে নাচ করছেন আদিবাসী রমণীরা। চলছে পুজার্চণা। সাদামাঠা গ্রামীণ জীবন বহু দূরে থেকেও আজও এভাবেই নিজেদের ঐতিহ্য পরম্পরা বাঁচিয়ে রেখেছেন বাঁকুড়া বাসস্ট্যাণ্ড সংলগ্ন শ্রীনগর এলাকার আদিবাসী সম্প্রদায়ের মানুষ।
advertisement
আরও পড়ুনঃ কোভিডের কালো ছায়া কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরল সোনামুখী কালী কার্নিভাল
নিজস্ব সংস্কৃতিকে তাঁরা ধরে রাখার পাশাপাশি বর্তমান প্রজন্মের মধ্যেও তা ছড়িয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করছেন। আর সেই লক্ষ্যেই সম্মিলীতভাবে শহরবাসী আদিবাসী সমাজের মানুষ তাঁদের তৈরী 'বাঁকুড়া নাগার আতো সারি সহরায় সংগঠনের মাধ্যমে বছরভর নানান কর্মসূচী হাতে নেন তাঁরা। নিজেদের ঐতিহ্য আর পরম্পরা রক্ষায় নবপ্রজন্মের আগ্রহ বাড়ছে। এই অনুষ্ঠানে তাদের এই অনুষ্ঠানে উপস্থিতি অংশগ্রহণই সে কথা প্রমাণ করে।
advertisement
advertisement
 
Joyjiban Goswami
view comments
বাংলা খবর/ খবর/বাঁকুড়া/
Bankura News: সহরায় উৎসবে মাতলেন আদিবাসী সম্প্রদায়ের মানুষজন
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement