advertisement

২০০৪ বিস্ফোরণ মামলা: হাসিনাকে খুনের চেষ্টায় বাবর-সহ ১৯ জনের ফাঁসি, তারেক রহমানের যাবজ্জীবন

Last Updated:
#ঢাকা:  ১৪ বছর পর অবশেষে রায় বেরলো ৷ ২০০৪ সালে একটি মিছিলে পরপর গ্রেনেড ছুঁড়ে, গুলি চালিয়ে বাংলাদেশের তৎকালীন বিরোধী নেত্রী শেখ হাসিনাকে খুনের চেষ্টার মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু-সহ ১৯ জনের ফাঁসির রায় দিল বাংলাদেশের আদালত ৷
সেই মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছে পাকিস্তানের মদতে হামলার ব্লু প্রিন্ট তৈরি করা তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমানের ৷ ২০০৪ সালের ২১ অগাস্ট ঢাকার বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেড হামলার ঘটনায় মোট ২৪ জনের মৃত্যু হয় ৷ জখম হন অন্তত ৩০০ জন ৷
খালেদা পুত্র তারেক রহমান বর্তমানে রয়েছেন লন্ডনে ৷  বুধবার ফেসবুকে একটি ভিডিও বার্তায় নিজেকে নির্দোষ বলে দাবি করে গোটা মামলার প্রক্রিয়াকে প্রহসন বলে মন্তব্য করেছেন তিনি ৷ রায়দানকে ঘিরে উত্তেজনা ছিলই ৷ আদালত রায় দেওয়ার পর পরিস্থিতি আরোই উত্তপ্ত হয়ে ওঠে ৷  রাজধানী ঢাকার সর্বত্রই এর জন্য হাই অ্যালার্ট জারি হয়েছে ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
২০০৪ বিস্ফোরণ মামলা: হাসিনাকে খুনের চেষ্টায় বাবর-সহ ১৯ জনের ফাঁসি, তারেক রহমানের যাবজ্জীবন
Next Article
advertisement
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা ! রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম
  • ২০২১-এর বিধানসভার তুলনায় এবার বাড়ল প্রার্থীদের ভোটে দাঁড়ানোর সংখ্যা

  • প্রথম দফার ১৫২টি আসনের ভোটের জন্য এবার মোট ১৫৮৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা

  • রাজ্যে ভোটার তালিকা থেকে বাদ প্রায় ৯১ লক্ষ নাম

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement