advertisement

বাগুইআটি ডাকাতিতে নয়ামোড়! মিথ্যে বলেছেন গৃহকর্ত্রী স্বপ্না কুণ্ডু

Last Updated:

নয়ামোড় নিল বাগুইআটি ডাকাতি। জানা যায়, পুলিশকে মিথ্যা বলেছেন গৃহকর্ত্রী স্বপ্না কুণ্ডু !

#কলকাতা: নয়ামোড় নিল বাগুইআটি ডাকাতি। জানা যায়, পুলিশকে মিথ্যে বলেছেন গৃহকর্ত্রী স্বপ্না কুণ্ডু ! তিনি পুলিশকে জানিয়েছিলেন, যাতে কেউ চিনতে না পারে, সে জন্য দুষ্কৃতিরা নাকী, মাথায় হেলমেট ও হাতে গ্লাভস পরে এসেছিল  ৷ বাড়িতে ঢুকে,  তাঁকে মারধর করে,  প্রায় ২০ ভরি সোনার গয়না ও নগদ টাকা লুঠ করে পালায় ৷
কিন্তু পুলিশি তদন্তে ধরা পড়ে,  কেউ জোর করে বাড়িতে  ঢোকেনি! এসেছিল, উপহার দেওয়ার নাম করে । বেলের শব্দ শুনেই গেট খোলা হয়। গেট খোলেন গৃহকর্ত্রী নিজেই। আর তারপরেই চলে লুঠপাট। এই দলের এক যুবকের সঙ্গে পূর্বপরিচিতি ছিল স্বপ্নার।  নাম আকাশ।  একথা আগেই জানায় নিউজ18 বাংলা। ফেসবুকের মাধ্যমে ওই যুবকের সঙ্গে পরিচয় হয়েছিল গৃহকর্ত্রীর ৷ প্রায়ই বাগুইআটির ওই বাড়িতে যাতায়াত করত সে ৷ গত রবিবার, ভরসন্ধ্যায় বাগুইআটির দেশবন্ধুনগরের ওই বাড়িতে নিজের দুই সঙ্গীকে নিয়ে ডাকাতির পরিকল্পনা করেছিল পূর্বপরিচিত ওই যুবক ৷
advertisement
advertisement
এই ঘটনায় এখন পর্যন্ত ধরা পড়েছে তিন যুবক ৷ পুলিশ সূত্রে খবর, দমদম থেকে গ্রেফতার হয়েছেন সঞ্জীব দাস ওরফে নাড়ু ওরফে আকাশ, প্রভাকর নাইয়া ও শুভাশিস কর্মকার ওরফে পাপাই নামে ৩ দুষ্কৃতীকে।
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাগুইআটি ডাকাতিতে নয়ামোড়! মিথ্যে বলেছেন গৃহকর্ত্রী স্বপ্না কুণ্ডু
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement