advertisement

বাগুইআটি ডাকাতি কাণ্ডের কিনারা, ধৃত ফেসবুকবন্ধু-সহ ৩

Last Updated:

বাগুইআটি ডাকাতি কাণ্ডের কিনাড়া ৷ ধরা পড়ল তিন যুবক ৷ তারমধ্যে একজন গৃহকর্ত্রীর পূর্বপরিচিত বলে জানা গিয়েছে ৷ ফেসবুকের মাধ্যমে ওই যুবকের সঙ্গে পরিচয় হয়েছিল গৃহকর্ত্রীর ৷

#কলকাতা: বাগুইআটি ডাকাতি কাণ্ডের কিনারা ৷ ধরা পড়ল তিন যুবক ৷ তারমধ্যে একজন গৃহকর্ত্রীর পূর্বপরিচিত বলে জানা গিয়েছে ৷ ফেসবুকের মাধ্যমে ওই যুবকের সঙ্গে পরিচয় হয়েছিল গৃহকর্ত্রীর ৷ প্রায়ই বাগুইআটির ওই বাড়িতে যাতায়াত করত সে ৷ গত রবিবার ভরসন্ধ্যায় বাগুইআটির দেশবন্ধুনগরের ওই বাড়িতে নিজের দুই সঙ্গীকে নিয়ে ডাকাতির পরিকল্পনা করেছিল পূর্বপরিচিত ওই যুবক ৷ যাতে কেউ চিনতে না পারে সে জন্য মাথায় হেলমেট ও হাতে গ্লভস পরে এসেছিল তারা ৷ বাড়িতে ঢুকে মহিলাকে মারধর করে প্রায় ২০ ভরি সোনার গয়না ও নগদ টাকা লুঠ করে পালিয়েছিল দুষ্কৃতিরা ৷
এরপরেই ওই ঘটনার তদন্তে নামে বাগুইআটি থানার পুলিশ ৷ প্রথম থেকেই পরিচিত কোনও ব্যক্তির এই ঘটনায় জড়িত থাকার সন্দেহ দানা বাঁধছিল ৷ পুলিশ সূত্রে খবর, দমদম থেকে গ্রেফতার করা হয়েছে সঞ্জীব দাস ওরফে নাড়ু ওরফে আকাশ, প্রভাকর নাইয়া ও শুভাশিস কর্মকার ওরফে পাপাই নামে ৩ দুষ্কৃতীকে। এদের মধ্যে একজন গৃহবধূর পূর্ব পরিচিত ৷
advertisement
advertisement
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
বাগুইআটি ডাকাতি কাণ্ডের কিনারা, ধৃত ফেসবুকবন্ধু-সহ ৩
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement