advertisement

Vastu Tips for Happy Home: ঘর মোছার জলে এই জিনিস মেশান এক চিমটে! অশুভ নজর দূর হয়ে সংসারে বৃষ্টি অর্থ ও সৌভাগ্যের

Last Updated:

Vastu Tips for Happy Home: সংসারের প্রতি অশুভ নজর এড়াতেও একাধিক বাস্তু টোটকা আছে।

বাস্তুশাস্ত্র জড়িয়ে আছে আমাদের জীবনের নানা দিকের সঙ্গে
বাস্তুশাস্ত্র জড়িয়ে আছে আমাদের জীবনের নানা দিকের সঙ্গে
বাস্তুশাস্ত্র জড়িয়ে আছে আমাদের জীবনের নানা দিকের সঙ্গে। সংসারের প্রতি অশুভ নজর এড়াতেও একাধিক বাস্তু টোটকা আছে। মনে করা হয়, এই রীতি নীতিগুলি অনুসরণ করলে সংসারে শান্তি বজায় থাকে৷ বাড়ির প্রবেশদ্বারে রাখুন উইন্ডচাইম৷ মনে করা হয় এতে সংসারের শুভ হয়৷ পজিটিভ সাউন্ড এনার্জির জন্য উইন্ডচাইমে ৬ বা ৮ টি ধাতব রড থাকতে হবে৷ স্ফটিকের তৈরি ক্রিস্টাল বল অত্যন্ত শুভ বলে মনে করা হয়৷ প্রচলিত বিশ্বাস হল, অশুভ শক্তি হরণ করে সৌভাগ্যের বাতাবরণ তৈরি করে ক্রিস্টাল বল৷ সম্পর্কে সমস্যা থাকলে গোলাপি ক্রিস্টাল বল ব্যবহার করুন৷
বাড়ির ঘর যখন পরিষ্কার করেন তখন জলে মেশান এক চিমটে সৈন্ধব লবণ৷ বাস্তুশাস্ত্র মতে বিশ্বাস করা হয় এতে নেগেটিভ এনার্জি দূর হয়৷ বাড়ির মূল প্রবেশদ্বারে লাগান অশ্বক্ষুর৷ এতে পজিটিভিটি আসে৷ তবে কখনও এটিকে উল্টো করে লাগাবেন না৷ তাহলে ক্ষতি হয়৷ নেগেটিভ এনার্জিকে আবাহন করে৷ বাড়ির নানা অংশে কর্পূরের ধোঁয়া পৌঁছে দিলে বাস্তু দোষ দূর হয়েছে বলেই বিশ্বাস৷ বাড়ির বিভিন্ন অংশে রাখুন কর্পূর৷ ভাঙা আয়না, পাত্র এবং ঘড়ি কোনওমতেই বাড়িতে রাখবেন না৷ কারণ বিশ্বাস করা হয় এই উপাদানগুলি দুর্ভাগ্য ডেকে আনে৷
advertisement
advertisement
বাড়ির ডাইনিং রুমে বা উত্তর বা পূর্ব দিকে রাখুন অ্যাকোয়ারিয়াম৷ মনে করা হয় এতে পরিবার ও সংসারের শুভ হয়৷ বাড়িতে অন্ধকার কোণ রাখবেন না৷ প্রবেশদ্বারে উপযুক্ত আলোর ব্যবস্থা রাখুন৷ বাস্তু মতে বিশ্বাস করা হয় এতে সংসারে পজিটিভ বার্তা প্রবাহিত হয়৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Vastu Tips for Happy Home: ঘর মোছার জলে এই জিনিস মেশান এক চিমটে! অশুভ নজর দূর হয়ে সংসারে বৃষ্টি অর্থ ও সৌভাগ্যের
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্যে টানা চার দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস ! বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও, উত্তরবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা
রাজ্যে টানা চার দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস ! বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও, উত্তরবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা
  • রাজ্যে টানা চার দিন ঝড়বৃষ্টির পূর্বাভাস !

  • বৃষ্টির সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও

  • উত্তরবঙ্গে শিলাবৃষ্টির সতর্কতা জারি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement