Panjika: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Anulekha Kar
Last Updated:
২ অগাস্টের কিছুটা পড়েছে ১৪৩০ বঙ্গাব্দের শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথিতে, বঙ্গাব্দের তারিখ ১৬ শ্রাবণ।
পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চান্দ্র-সৌর অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন দিনপঞ্জি। যেখানে উল্লেখ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
advertisement
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ২ অগাস্টের কিছুটা পড়েছে ১৪৩০ বঙ্গাব্দের শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথিতে, বঙ্গাব্দের তারিখ ১৬ শ্রাবণ। এই বঙ্গাব্দ গণনা করা শুরু হয়েছিল পঞ্জিকা নির্ণয়ের প্রথম এবং প্রাচীন পদ্ধতি সূর্যসিদ্ধান্ত অনুসারে, পরবর্তীকালে যাকে সংস্কার করে প্রতিষ্ঠিত হয় দৃকসিদ্ধান্ত বা বিশুদ্ধসিদ্ধান্ত মত। বাংলার জনমানসে বহুল জনপ্রিয়তার কারণে এখানে সূর্যসিদ্ধান্তসম্মত ফলাফল উল্লেখ করা হল। বার হল বুধ এবং এই প্রতিপদ তিথি থাকবে ২ অগাস্ট রাত ১০টা ০৯ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথি।
advertisement
সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ২ অগাস্ট সূর্যোদয় হবে ভোর ৫টা ২৪ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ২ অগাস্ট সন্ধ্যা ৭টা ১৯ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ৩ অগাস্ট সকাল ৬টা ৪৫ মিনিটে।
এই ১৪৩০ বঙ্গাব্দের শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের প্রতিপদ তিথির নক্ষত্র হল শ্রবণা। ২ অগাস্ট, দুপুর ৩টে ২১ মিনিট পর্যন্ত শ্রবণা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পরে তিথিতে অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্র।
advertisement
সূর্য অবস্থান করবেন কর্কট রাশিতে। চন্দ্র অবস্থান করবেন মকর রাশিতে ২ অগাস্ট, ২০২৩ তারিখে রাত ১১টা ২৬ মিনিট পর্যন্ত, এর পরে গমন করবেন কুম্ভ রাশিতে।
শুভ মুহূর্ত- সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ২ অগাস্ট মাহেন্দ্রযোগ পড়েছে দুপুর ২টো ০৪ মিনিট – দুপুর ৩টে ৪৯ মিনিট কালীন সময়ে। অমৃতযোগ ২ অগাস্ট পড়েছে ভোর ৫টা ২৪ মিনিট – সকাল ৭টা ০৮ মিনিট, সকাল ৯টা ৪৪ মিনিট – সকাল ১১টা ২৮ মিনিট, দুপুর ৩টে ৪৯ মিনিট – বিকেল ৫টা ৩৩ মিনিট, সন্ধ্যা ৭টা ০৯ মিনিট – রাত ৯টা ২১ মিনিট চার সময়ে। এই মাহেন্দ্রযোগ এবং অমৃতযোগকে বাংলা পঞ্জিকার অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
অশুভ মুহূর্ত- সূর্যসিদ্ধান্ত পঞ্জিকা মতে ২ অগাস্ট রাহুকাল বা কালবেলা পড়েছে সকাল ৮টা ৩৯ মিনিট – সকাল ১০টা ১৭ মিনিট কালীন সময়ে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
Location :
Kolkata,West Bengal
First Published :
Aug 01, 2023 7:44 PM IST











