advertisement

Love Horoscope: ভালোবাসতে ভয় পান না তো? কী বলছে আপনার রাশি জানুন

Last Updated:

প্রত্যেক রাশি অনুযায়ী এই সমস্যা ভিন্ন ভিন্ন হতে পারে (Love Horoscope)।

আমরা কম-বেশি সবাই হঠাৎ করে ভালোবাসার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে জড়িয়ে পড়তে ভয় পাই। প্রত্যেক রাশি অনুযায়ী এই সমস্যা অবশ্য ভিন্ন ভিন্ন। আসুন এই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নিই।
মেষ (Aries): মার্চ ২১- এপ্রিল ১৯। এরা ভালোবাসতে ভয় পান। সম্পর্কে মনের মতো মানুষ না পেলে এরা সহজেই অধৈর্য হয়ে পড়েন।
বৃষ (Taurus): এপ্রিল ২০- মে ২০। সহজে আপোষ করতে পারেন না বলে এদের সম্পর্ক ভেঙ্গে যায়। ফলে পুরনো সম্পর্কের নানান সমস্যার কথা ভেবে এরা নতুন কোনও সম্পর্কে জড়াতে ভয় পান।
advertisement
advertisement
মিথুন (Gemini): মে ২১- জুন ২০। এরা সবসময় ভাবেন তাদের জীবনে আরও ভালো সম্পর্ক তৈরি হতে পারে। তাই বর্তমান সম্পর্কে সিরিয়াসভাবে জড়িয়ে পড়তে ভয় পান।
কর্কট (Cancer): জুন ২১- জুলাই ২২। এদের মধ্যে আত্মবিশ্বাস কম এবং আত্মসমালোচনা বেশি। প্রেমে বারবার রিজেক্ট হতে হতে এরা আর নতুন সম্পর্কে জড়াতে চান না। ।
advertisement
সিংহ (Leo): জুলাই ২৩- অগস্ট ২২। সমস্ত দিক থেকে পারফেক্ট হলেও নিজেদের নাকউঁচু স্বভাবের কারণে এরা সম্পর্কে জড়াতে ভয় পান। সবাইকেই এরা নিজেদের চেয়ে কম যোগ্যতার মানুষ বলে মনে করেন।
কন্যা (Virgo): অগস্ট ২৩- সেপ্টেম্বর ২২। এরা পার্টনারের সামান্য খামতি নিয়ে এত বেশি সমালোচনা করেন যে খুব বেশি দিন সম্পর্কে থাকতে পারেন না।
advertisement
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২। নতুন সম্পর্কে জড়ালেও এরা পুরনো সম্পর্কের নানান সমস্যা নিয়ে চিন্তায় থাকেন। সেক্ষেত্রে অনেকসময়ই এরা বর্তমান পছন্দের মানুষকেও ছেড়ে দেন।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩- নভেম্বর ২১। সম্পর্কে বিশ্বাস-অবিশ্বাস নিয়ে এরা সমস্যায় ভোগেন। যদি পার্টানার মিথ্যে বলে থাকেন তাহলে এরা সম্পর্ক ভেঙ্গেও দিতে পারেন।
ধনু (Sagittarius): নভেম্বর ২২- ডিসেম্বর ২১। ধনু জাতকদের চাহিদার সঙ্গে তাদের পার্টনাররা তাল মিলিয়ে চলতে পারেন না বলে সম্পর্কে জটিলতার সৃষ্টি হয়। পরবর্তীতে এই জটিলতার কারনে নতুন সম্পর্কেও যেতে পারেন না।
advertisement
মকর (Capricorn): ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯। এরা কাজের চাপ নিয়ে এত বেশি চিন্তায় থাকেন যে সম্পর্কে জড়ালে পার্টনারকে সময় দিতে হবে জন্য ভয় পান।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮। কুম্ভ জাতক-জাতিকারা নিজেদের নেগেটিভ দিক বা মনের কথা কারোর সামনে প্রকাশ কর‍তে অপছন্দ করেন জন্য সম্পর্কে জড়াতে চান না।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০। সব সম্পর্কেই জটিলতা বা সমস্যা থাকবেই। মীন জাতকেরা বেশ রোমান্টিক স্বভাবের কিন্তু সম্পর্কের বাস্তব দিকটাকে তারা মেনে নিতে চান না।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Love Horoscope: ভালোবাসতে ভয় পান না তো? কী বলছে আপনার রাশি জানুন
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement