Panchang 10th March: পঞ্জিকা ১০ মার্চ: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
- Published by:Suman Majumder
Last Updated:
Panchang 10th March: ১০ মার্চের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের ফাল্গুন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে।
#কলকাতা: পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
আরও পড়ুন- "সপ্তাহের এই দিন ভুলেও চুল কাটবেন না! পড়তে হতে পারে চরম আর্থিক কষ্টে!"
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ১০ মার্চের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের ফাল্গুন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়েছে। বার হল বৃহস্পতি এবং এই অষ্টমী তিথি থাকবে ১১ মার্চ ভোর ৫টা ৩৪ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে শুক্লপক্ষের নবমী তিথি।
advertisement
advertisement
২০৭৮ বিক্রম সম্বতের ফাল্গুন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে দুর্গাষ্টমী ব্রত, রোহিণী ব্রত এবং হোলাষ্টক ব্রত উদযাপন করা হবে।
পঞ্জিকা মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৪৪ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধে ৬টা ৩০ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ১০ মার্চ সকাল ১১টা ৩৪ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ১১ মার্চ রাত ১টা ৩৫ মিনিটে।
advertisement
এই ২০৭৮ বিক্রম সম্বতের ফাল্গুন মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথির নক্ষত্র হল রোহিণী। ১০ মার্চ, সকাল ১১টা ৩০ মিনিট পর্যন্ত রোহিণী নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে মৃগশিরা নক্ষত্র।
সূর্য অবস্থান করবে কুম্ভ রাশিতে। চন্দ্র অবস্থান করবে বৃষ রাশিতে ১১ মার্চ, রাত ১টা ০৩ মিনিট পর্যন্ত, এর পরে গমন করবে মিথুন রাশিতে।
advertisement
আরও পড়ুন- "জায়গা বদল করছে শনি, এই তিন রাশি জাতক জাতিকাদের জন্য ভয়ঙ্কর প্রভাব"
শুভ মুহূর্ত- ১০ মার্চ অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর ১২টা ১৩ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১টা ০০ মিনিটে। অমৃতযোগ ১০ মার্চ শুরু হচ্ছে সকাল ৭টা ৫৪ মিনিটে, শেষ হচ্ছে সকাল ৯টা ৪২ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
অশুভ মুহূর্ত- পঞ্জিকা মতে ১০ মার্চ রাহুকাল শুরু হচ্ছে দুপুর ২টো ০৫ মিনিট থেকে, শেষ হচ্ছে দুপুর ৩টে ৩৩ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
Location :
First Published :
Mar 09, 2022 7:11 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Panchang 10th March: পঞ্জিকা ১০ মার্চ: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!












