Panjika 21 June: পঞ্জিকা ২১ জুন; দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Panjika 21 June: গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
#কলকাতা: পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে (Panjika 21 June)।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ২১ জুনের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়েছে। বার হল মঙ্গল এবং এই অষ্টমী তিথি থাকবে ২১ জুন রাত ৮টা ৩১ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষের নবমী তিথি।
advertisement
advertisement
২০৭৮ বিক্রম সম্বতের আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে কালাষ্টমী ব্রত পালন করা হবে।
পঞ্জিকা মতে ২১ জুন সূর্যোদয় হবে ভোর ৪টে ৫৭ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধে ৬টা ১৯ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ২২ জুন রাত ১২টা ১৩ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ২২ জুন দুপুর ১২টা ৩৯ মিনিটে।
advertisement
এই ২০৭৮ বিক্রম সম্বতের আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির নক্ষত্র হল উত্তর ভদ্রপদা। ২২ জুন, ভোর ৫টা ০৩ মিনিট পর্যন্ত উত্তর ভদ্রপদা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে রেবতী নক্ষত্র।
সূর্য অবস্থান করবে মিথুন রাশিতে। চন্দ্র অবস্থান করবে মীন রাশিতে।
শুভ মুহূর্ত- ২১ জুন অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল ১১টা ১১ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ০৫ মিনিটে। অমৃতযোগ ২১ জুন শুরু হচ্ছে রাত ১২টা ০৯ মিনিটে, শেষ হচ্ছে রাত ১টা ৪৭ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
অশুভ মুহূর্ত- পঞ্জিকা মতে ২১ জুন রাহুকাল শুরু হচ্ছে দুপুর ২টো ৫৯ মিনিটে, শেষ হচ্ছে বিকেল ৪টে ৩৯ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
Location :
First Published :
Jun 21, 2022 7:38 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Panjika 21 June: পঞ্জিকা ২১ জুন; দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন












