advertisement

Panchang: পঞ্জিকা ১৪ মার্চ: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!

Last Updated:

Panchang For 14th March: ১৪ মার্চের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে।

পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ১৪ মার্চের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়েছে। বার হল সোম এবং এই একাদশী তিথি থাকবে ১৪ মার্চ দুপুর ১২টা ০৫ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে শুক্লপক্ষের দ্বাদশী তিথি।
advertisement
advertisement
যেহেতু দুপুর থেকেই দ্বাদশী তিথি পড়ে যাচ্ছে, সেই কারণে আগামীকাল উদযাপিত হবে আমলকী একাদশী এবং গোবিন্দ দ্বাদশী ব্রত।
পঞ্জিকা মতে আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ৪০ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধে ৬টা ৩১ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ১৪ মার্চ দুপুর ৩টে ০০ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ১৫ মার্চ ভোর ৪টে ৪৮ মিনিটে।
advertisement
আরও পড়ুন-ওরাকল স্পিকস ১৪ মার্চ; দেখে নিন ভাগ্যফল, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য!
এই ২০৭৮ বিক্রম সম্বতের ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথির নক্ষত্র হল পুষ্যা। ১৪ মার্চ, রাত ১০টা ০৮ মিনিট পর্যন্ত পুষ্যা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে অশ্লেষা নক্ষত্র।
সূর্য অবস্থান করবে কুম্ভ রাশিতে ১৫ মার্চ রাত ১২টা ২১ মিনিট পর্যন্ত, এর পরে গমন করবে মীন রাশিতে। চন্দ্র অবস্থান করবে কর্কট রাশিতে।
advertisement
শুভ মুহূর্ত- ১৪ মার্চ অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর ১২টা ১২ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ৫৯ মিনিটে। অমৃতযোগ ১৪ মার্চ শুরু হচ্ছে দুপুর ৩টে ১১ মিনিটে, শেষ হচ্ছে বিকেল ৪টে ৫৫ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
আরও পড়ুন-ফ্ল্যাট বা বাড়ির কোন দিকে উইন্ড চাইম রাখলে সংসারে দ্রুত অর্থবৃদ্ধি হবে? কোন দিকে উইন্ড চাইম রাখা অশুভ?
অশুভ মুহূর্ত- পঞ্জিকা মতে ১৪ মার্চ রাহুকাল শুরু হচ্ছে সকাল ৮টা ০৯ মিনিট থেকে, শেষ হচ্ছে সকাল ৯টা ৩৮ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Panchang: পঞ্জিকা ১৪ মার্চ: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
Next Article
advertisement
Rohan Bhattacharjee Hospitalized: হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
হাসপাতালে ভর্তি রোহন ভট্টাচার্য, বিশেষ বার্তা দিলেন জনপ্রিয় অভিনেতা
  • রোহন ভট্টাচার্য ভর্তি হাসপাতালে, নিজেই সেই ভিডিও পোস্ট করেছেন অভিনেতা

  • অভিনেতাকে এভাবে হাসপাতালের বেডে শুয়ে থাকতে দেখে ভক্তরা চমকে গিয়েছে

  • কিন্তু কী হয়েছে অভিনেতার?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement