advertisement

Janmashtami 2021|| আজ জন্মাষ্টমী! শুভ এই দিনের নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল, অন্য লগ্ন দেখে নিন...

Last Updated:

Aaj Ka Panchang, August 30, 2021: ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ৩০ অগাস্টের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে।

#কলকাতা: পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ৩০ অগাস্টের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়ে হয়েছে। বার হল সোম এবং এই অষ্টমী তিথি থাকবে ৩১ অগাস্ট রাত ২টো ০০ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষের নবমী তিথি।
advertisement
advertisement
ভাদ্রমাসের কৃষ্ণপক্ষের এই অষ্টমী তিথিতে মধ্যরাত্রে উদযাপিত হবে কৃষ্ণ জন্মাষ্টমী উৎসব। এছাড়া এই অষ্টমী কালভৈরবের উদ্দেশেও নিবেদিত, যা কালাষ্টমী নামে সুপরিচিত।
পঞ্জিকা মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ১২ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ৩০ অগাস্ট রাত ১১টা ৫৩ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ৩১ অগাস্ট দুপুর ১২টা ৫২ মিনিটে।
advertisement
এই ২০৭৮ বিক্রম সম্বতের ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের অষ্টমী তিথির নক্ষত্র হল কৃত্তিকা। ৩০ অগাস্ট, সকাল ৬টা ৩৯ মিনিট পর্যন্ত কৃত্তিকা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে রোহিণী নক্ষত্র।
সূর্য অবস্থান করবে সিংহ রাশিতে। চন্দ্র অবস্থান করবে বৃষ রাশিতে।
শুভ মুহূর্ত- ৩০ অগাস্ট অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে দুপুর ১২টা ০২ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ৫২ মিনিটে। অমৃতযোগ ৩০ অগাস্ট পড়েনি। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
অশুভ মুহূর্ত- পঞ্জিকা মতে ৩০ অগাস্ট রাহুকাল শুরু হচ্ছে সকাল ৭টা ৪৫ মিনিটে, শেষ হচ্ছে সকাল ৯টা ১৯ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Janmashtami 2021|| আজ জন্মাষ্টমী! শুভ এই দিনের নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল, অন্য লগ্ন দেখে নিন...
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement