advertisement

Oracle Speaks: ওরাকল স্পিকস ১৫ জুলাই: কোনও ভুল বোঝাবুঝি থাকলে আজ অবশ্যই মিটিয়ে নিন, নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে

Last Updated:

Oracle Speaks: জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আজকের  জন্য়!

#নয়াদিল্লি: অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর (Citaaraa- The Wellness Studio) বিশেষজ্ঞা পূজা চন্দ্রর (Pooja Chandra) কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আজকের  জন্য়!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
আজ নিজেকে প্রকাশ করার আদর্শ দিন। নিজেদের চিন্তাধারা এবং আবেগের বিষয়ে লেখা শুরু করতে হবে, যা পরবর্তী কালে অভ্যাসে পরিণত হবে।লাকি সাইন– একটি মুক্তো
advertisement
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০।
কিছু অজানা কারণে আপনার ব্যক্তিগত জীবনের অগ্রগতি বাধাপ্রাপ্ত হতে পারে। একটি যুক্তিসম্মত সিদ্ধান্ত আপনাকে এগিয়ে যেতে সাহায্য করবে।লাকি সাইন– একটি নীল নীলকান্তমণি
advertisement
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০।শিক্ষাক্ষেত্রে নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে, যা আপনার জ্ঞান ও দক্ষতার পরিধিকে বৃদ্ধি করতে সাহায্য করবে।লাকি সাইন– একটি কালো ট্যুরম্যালিন পাথর
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২।কর্মক্ষেত্রে কোনও নতুন ঘোষণা এই রাশির জাতক-জাতিকার জন্য লাভজনক হবে। পরিবারের সদস্যরা না-জানিয়েই আপনার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন।লাকি সাইন- একটি ল্যাম্পশেড
advertisement
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।আসন্ন পারিবারিক অনুষ্ঠানের প্রস্তুতির জন্য সকলের প্রশংসা পেতে চলেছেন। প্রয়োজনীয় কাজগুলিকে অগ্রধিকার দিয়ে সময় বাঁচানোর চেষ্টা করতে হবে।লাকি সাইন- একটি লেবেল আটকানো জার
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।কর্মক্ষেত্রে কোনও গুরুতর সমস্যার দিকে বিশেষ নজর দেওয়ার প্রয়োজন হতে পারে। অপ্রয়োজনীয় কাজ থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে।লাকি সাইন- একটি বাগান
advertisement
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।প্রিয়জন এবং কাছের মানুষদের আপনার বিশেষ মনোযোগের প্রয়োজন হতে পারে। কোনও ভুল বোঝাবুঝি থাকলে তা মিটিয়ে নেওয়া উচিত।লাকি সাইন- একটি কাঠবেড়ালি
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।নিজের পারিপার্শ্বিক পরস্থিতিকে সরল করার চেষ্টা করতে হবে এবং জটিলতা এড়িয়ে চলাই ভালো। নতুন অভ্যাস বা রুটিন শুরু করলে মানিয়ে নিতে সমস্যা দেখা দিতে পারে।লাকি সাইন– একটি টিয়া পাখি
advertisement
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।জীবনে নতুন এবং আকর্ষণীয় ব্যক্তিত্বের আবির্ভাব বা উপস্থিতি ক্ষণস্থায়ী হতে পারে। পারিবারিক বিষয়ে আপনার মনোযোগের প্রয়োজন হতে পারে।লাকি সাইন– একটি লাল পোশাক
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।আজ মাথায় নতুন নতুন আইডিয়ার উদ্ভব হবে, যা আপনাকে তাৎক্ষণিক সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে।লাকি সাইন– একটি পোখরাজ
advertisement
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।অনেক দিন ধরেই হয়তো কাউকে ফোন করার ইচ্ছে থাকলেও তা এখনও করা হয়ে ওঠেনি। এমন পরিস্থিতি তৈরি হলে আজই সেই কাজ সম্পন্ন করার আদর্শ দিন।লাকি সাইন– একটি সবুজ অ্যাভেনচ্যুরিন পাথর
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।কর্মক্ষেত্রে নানা কাজের নির্দিষ্ট সময়সীমা বাঁধা রয়েছে, ফলে দিনটি খুব ব্যস্ততার মধ্যেই কাটবে। কাজের চাপও বাড়বে, তবে এ-ক্ষেত্রে অতিরিক্ত সাহায্য পাওয়া যাবে।লাকি সাইন- একটি পান্না
advertisement
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Oracle Speaks: ওরাকল স্পিকস ১৫ জুলাই: কোনও ভুল বোঝাবুঝি থাকলে আজ অবশ্যই মিটিয়ে নিন, নতুন সুযোগ আসার সম্ভাবনা রয়েছে
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement