Oracle Speaks|| ওরাকল স্পিকস ২৪ মে, দেখে নিন ভাগ্যফল, জানুন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য
- Reported by:Trending Desk
- news18 bangla
- Published by:Shubhagata Dey
Last Updated:
Oracle speaks: জেনে নিন জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন পূজা চন্দ্র আজকের দিনে...
কলকাতাঃ অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর বিশেষজ্ঞা পূজা চন্দ্রর কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আজকের দিনে!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
নিজের উপর ভরসা রেখে সাহস নিয়ে এগিয়ে গেলে সফল হতে পারবেন।
advertisement
লাকি সাইন – চার পাতাবিশিষ্ট ক্লোভার
শুভ রঙ – রয়্যাল ব্লু
শুভ সংখ্যা – ২২
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
নিজের দৃঢ়তাকে কাজে লাগিয়ে সমস্যার সমাধান করতে হবে। নিজের যত্ন নেওয়া জরুরি।
advertisement
লাকি সাইন – একটি স্বচ্ছ কোয়ার্ৎজ স্ফটিক
শুভ রঙ – বেগুনি
শুভ সংখ্যা – ৪
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
নমনীয় হয়ে যে কোনও পরিস্থিতিতে মানিয়ে নিতে হবে। পরিবর্তনকে স্বাগত জানানো উচিত।
লাকি সাইন – অ্যারোমা ডিফিউজার
শুভ রঙ – নিয়ন গোলাপি
শুভ সংখ্যা – ১২
আরও পড়ুনঃ রাশিফল ২৪ মে; দেখে নিন কেমন যাবে আজকের দিন
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
advertisement
নিজের অন্তর্দৃষ্টির উপর ভরসা রাখতে হবে ও মনের কথা শুনতে হবে। মন ভাল রাখাটাও জরুরি।
লাকি সাইন – একটি ঈগল পাখি
শুভ রঙ – ক্রিমসন
শুভ সংখ্যা – ৫৫
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
সাফল্য লাভ করার জন্য নিজের উদ্ভাবনী ক্ষমতা এবং নেতৃত্ব প্রদানের ক্ষমতাকে কাজে লাগাতে হবে।
advertisement
লাকি সাইন – হাতে বোনা কার্পেট
শুভ রঙ – মিডনাইট ব্লু
শুভ সংখ্যা – ২৪
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
প্রেমের সম্পর্কে একে অপরের প্রতি ভরসা গড়ে তুলতে হবে। অহেতুক ঝামেলায় জড়িয়ে পড়া চলবে না।
লাকি সাইন – একটি চন্দনকাঠের স্টিক
শুভ রঙ – ক্রিম
শুভ সংখ্যা – ১
advertisement
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্য এবং সম্প্রীতি আনার চেষ্টা করতে হবে। কাজের জায়গায় টিমওয়ার্কের উপর জোর দিতে হবে।
লাকি সাইন – একটি ইন্ডোর প্ল্যান্ট
শুভ রঙ – ট্যান
শুভ সংখ্যা – ৮
আরও পড়ুনঃ জমাট বেঁধেছে ঘূর্ণাবর্ত! বুধেও কালবৈশাখীর উদ্দাম খেলা, লণ্ডভণ্ড হবে ‘এই’ জেলাগুলি
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
advertisement
পুরনো রুটিন থেকে বেরিয়ে এসে নতুন রুটিনে নিজেকে মানিয়ে নিতে হবে। নিজের অন্তর্দৃষ্টির উপর আস্থা রাখা জরুরি।
লাকি সাইন – ময়ূরের পালক
শুভ রঙ – সাদা
শুভ সংখ্যা – ৩৩
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
খোলা মনে সব কিছু গ্রহণ করতে হবে। পছন্দের কাজ করতে হবে আর ঝুঁকি নেওয়া উচিত ভেবেচিন্তে।
advertisement
লাকি সাইন – ঘোড়ার খুরের নাল
শুভ রঙ – ধূসর
শুভ সংখ্যা – ৯
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
লক্ষ্যে স্থির থাকতে হবে। কঠোর পরিশ্রম এবং ডেডিকেশনের জোরেই সাফল্যের স্বাদ পাওয়া যাবে।
লাকি সাইন – ওপাল
শুভ রঙ – সবুজ
শুভ সংখ্যা – ২
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
সম্পর্কের ক্ষেত্রে স্বাধীনতা এবং মুক্ত চিন্তার উপর জোর দিতে হবে। পেশাগত সাফল্যের জন্য সৃজনশীলতা এবং উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগাতে হবে।
লাকি সাইন – একটি ক্যাকটাস
শুভ রঙ – বাদামী
শুভ সংখ্যা – ১১
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
কেরিয়ারে সফল হওয়ার জন্য নিজের অন্তর্দৃষ্টি ব্যবহার করতে হবে। সেই সঙ্গে নিজের সহজাত প্রবৃত্তির উপরেও ভরসা রাখা জরুরি।
লাকি সাইন – কাঠের টেবিল
শুভ রঙ – ফুশিয়া
শুভ সংখ্যা – ৪০
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।
Location :
Kolkata,West Bengal
First Published :
May 24, 2023 9:41 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Oracle Speaks|| ওরাকল স্পিকস ২৪ মে, দেখে নিন ভাগ্যফল, জানুন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য











