advertisement

Oracle Speaks: নতুন কোনও উদ্যোগ শুরু করতে চাইলে এটাই আদর্শ দিন! জেনে নিন জন্মদিন মিলিয়ে আপনার ভাগ্য বদলে দেবে কোন চিহ্ন

Last Updated:

পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন।

#কলকাতা: অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর বিশেষজ্ঞা পূজা চন্দ্রর কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আজকের দিনে!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
আজ নতুন কোনও উদ্যোগ শুরু করার জন্য দিনটি ভাল। কোনও নতুন অ্যাসাইনমেন্ট বা প্রজেক্টের জন্য আজ কাজ শুরু করতে পারেন।
advertisement
লাকি সাইন– একটি মিরর ইমেজ
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
আপনি যে মৌলিক বিষয়গুলি অনুশীলন করছেন তাতেই সময় দিন- এতে আপনি উন্নতি করতে পারবেন।
advertisement
লাকি সাইন– একটি রুপোলি মোমবাতি
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
যাঁরা পার্টনারশিপ করতে চাইছেন তাঁদের জন্য সময়টি ভাল। তবে প্রত্যেকের সঙ্গে নিজের গোপন কথা শেয়ার করবেন না। আপনি নিজেকে অপ্রয়োজনীয় ভাবে অতিরিক্ত চাপ দেবেন না।
লাকি সাইন– একটি জেমস্টোন
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
আপনার প্রিয়জনের কাছে আপনার লুকানো আবেগ প্রকাশ পাবে। তবে নিজের আবেগে অন্যের ওপর খুব নির্ভরশীল হবেন না।
advertisement
লাকি সাইন- একটি হলুদ পাথর
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
আপনি সম্ভবত আজ এমন একজনের দ্বারা অভ্যর্থনা পেতে চলেছেন যার সঙ্গে আপনার অনেকদিন দেখা-সাক্ষাৎ হয় না। আজ কেউ কেউ হয় তো বিদেশে ছুটি কাটানোর পরিকল্পনা করবেন।
advertisement
লাকি সাইন- একটি মোমবাতি
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
যাঁরা সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছেন তাঁরা এত সহজে মুক্তি পাবেন না, একে অপরের প্রতি আপনাদের অনুরাগ বেশ অনন্য।
লাকি সাইন- একটি বুদ্ধের মূর্তি
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
আপনার নেতৃত্বের গুণাবলী বৃদ্ধি পাচ্ছে এবং আপনি এর জন্য পুরস্কৃতও হতে পারেন। বাড়ির থেকে আজ কোনও ভাল খবর আসতে চলেছে।
advertisement
লাকি সাইন- একটি ইন্ডোর প্ল্যান্ট
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
কর্মক্ষেত্রে আপনার দ্বারা প্রস্তাবিত কোনও কাজ আজ সমর্থিত হবে। এছাড়াও আর্থিক লাভ অব্যাহত থাকবে।
লাকি সাইন– একটি ঘর
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
আপনি এত সীমিত সময়ের মধ্যে আপনার মানসিক ক্ষমতা এবং তৎপরতা দিয়ে যে প্রভাব তৈরি করেছেন, তা সত্যিই সাধুবাদ পাওয়ার যোগ্য।
advertisement
লাকি সাইন– একটি মই
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
আপনি যাকে খুব ঘনিষ্ঠভাবে বিশ্বাস করেন তিনি হয় তো আপনার গোপন কথা বাইরেও শেয়ার করেন, সাবধান থাকুন।
লাকি সাইন– একটি প্রজাপতি
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
আজ আপনার বকেয়া কাজের জন্য পরিকল্পনা করে রাখতে পারেন। তবে কার্যবিশেষে এতে আরও সময় লাগতে পারে। শুধু সঠিক সময়ের জন্য অপেক্ষা করুন।
advertisement
লাকি সাইন– একটি ক্যানভাস
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
আপনার অতীত কর্মের জন্য বর্তমানে আপনার মনে অনেক অপরাধবোধ রয়েছে। আজ কেউ কেউ সেই কথা মনে করিয়ে দিতে পারেন।
লাকি সাইন- দুটি পালক
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Oracle Speaks: নতুন কোনও উদ্যোগ শুরু করতে চাইলে এটাই আদর্শ দিন! জেনে নিন জন্মদিন মিলিয়ে আপনার ভাগ্য বদলে দেবে কোন চিহ্ন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement