advertisement

Oracle Speaks: ওরাকল স্পিকস ৫ জানুয়ারি; দেখুন ভাগ্যফল, জানুন কাল কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য

Last Updated:

জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি!

ওরাকল স্পিকস ৫ জানুয়ারি
ওরাকল স্পিকস ৫ জানুয়ারি
#কলকাতা: অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর বিশেষজ্ঞা পূজা চন্দ্রর কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
দিনভর কাজের চাপ থাকবে, তবে সুপরিকল্পিত ভাবে তা সামালও দেওয়া যাবে।
advertisement
লাকি সাইন - একটি ওপাল
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
স্বাস্থ্যের যত্ন নিতে হবে, শরীরচর্চার মধ্যে নিজেকে রাখতে পারলে ভাল হয়।
লাকি সাইন - একটি হলুদ স্যাফায়ার
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
কর্মক্ষেত্রে মনোযোগ দিতে হবে, লক্ষ্য পূরণে একাগ্রমনা হলে পরিস্থিতি অনুকূল হবে।
advertisement
লাকি সাইন - একটি কালো ট্যুরমালাইন
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
নতুন সম্পর্ক সাময়িক, অতএব তা কাটিয়ে পরিবারে মন দেওয়া উচিত হবে।
লাকি সাইন - একটি ল্যাম্পশেড
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
নিজের এবং অন্যদের যত্ন নিতে হবে, কর্তৃপক্ষের কাছ থেকে সমাদর মিলবে।
advertisement
লাকি সাইন - একটি লেবেল আঁটা বাক্স
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
প্রিয়জনদের আরও সময় দিতে হবে, ভুল বোঝাবুঝি তাই সত্বর মিটিয়ে নেওয়া উচিত।
লাকি সাইন - একটি বাগান
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
কর্মক্ষেত্রে গুরুতর কোনও বিষয় নিয়ে ব্যস্ত থাকলেও স্বাস্থ্যের যত্ন নিতে হবে।
লাকি সাইন - একটি কাঠবিড়ালি
advertisement
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
পারিবারিক ক্ষেত্রে প্রশংসা মিলবে, নতুন রুটিনে কাজ এবার সদর্থক ফল দেবে।
লাকি সাইন - একটি টিয়াপাখি
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
আপাতত অস্বস্তির নানা পরিবেশ তৈরি হলেও তা সাময়িক- বেশি দিন স্থায়ী হবে না।
advertisement
লাকি সাইন - একটি লাল পোশাক
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
খুব কাছের কেউ আপনাকে ভালোবাসেন, কাজের পরিকল্পনা সেরে রাখলে পরে সুবিধা হবে।
লাকি সাইন - একটি নীল স্যাফায়ার
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
ব্যক্তিগত জীবনে উন্নতি কোথায় আটকাচ্ছে তা খুঁজে পেলেই জটিলতা কেটে যাবে।
লাকি সাইন - একটি সবুজ অ্যাভেনচুরিন
advertisement
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
মনের কথা প্রকাশের পক্ষে দিনটি আদর্শ, কর্মজীবনে নতুন সুযোগ আসতে চলেছে।
লাকি সাইন - একটি পান্না
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
advertisement
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Oracle Speaks: ওরাকল স্পিকস ৫ জানুয়ারি; দেখুন ভাগ্যফল, জানুন কাল কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য
Next Article
advertisement
West Bengal Weather Update: রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি ! আজ ইডেনে কেকেআর বনাম পঞ্জাব, কলকাতায় সন্ধ্যায় কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে?
  • রাজ্য জুড়ে ঝড়বৃষ্টি !

  • সোমবার কালবৈশাখীর পূর্বাভাস

  • ইডেনে কি আদৌ খেলা হবে আজ?

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement