ওরাকল স্পিকস ১৮ সেপ্টেম্বর: দেখুন ভাগ্যফল, জানুন আজ কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য
- Published by:Raima Chakraborty
Last Updated:
জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আজকের দিনে!
অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর (Citaaraa- The Wellness Studio) বিশেষজ্ঞা পূজা চন্দ্রর (Pooja Chandra) কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আজকের দিনে!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
আজ আর্থিক লেনদেনে সাবধান। নিজের দক্ষতা বাড়ানোর চেষ্টা করতে হবে।
advertisement
লাকি সাইন– টেকনিকলার ফোটো
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০।
যাঁরা নতুন চাকরি খুঁজছেন তাঁদের জন্য দিনটি শুভ। আজ সম্পর্কই অধিক গুরুত্ব পাবে।
লাকি সাইন– একটি কার্ডবোর্ড
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০।
আত্মবিশ্বাসে ভরপুর একটি দিন। কিন্তু হয় সুযোগ অথবা নিজের ইচ্ছে, যে কোনও একটি বেছে নিতে হবে।
advertisement
লাকি সাইন– একক কর্মদক্ষতা
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২।
আজ ঊর্ধ্বতনের পরামর্শের প্রয়োজন হতে পারে। প্রেমাষ্পদের কাছে মনের কথা প্রকাশ করা দরকার।
লাকি সাইন- প্রাচীন কোনও বস্তু
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
কর্মক্ষেত্রে নিজের প্রাথমিক প্রভাবই কাজে আসবে। শিক্ষার্থীদের উন্নতি।
advertisement
লাকি সাইন- একটি বেলন
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
আজ আর্থিক লাভ ভাল। সামগ্রিক অবস্থারও উন্নতি হবে।
লাকি সাইন- একটি মৌমাছি
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
কর্মক্ষেত্র হোক বা বাড়ি দক্ষতা প্রশংসিত হবে। ব্যক্তিত্বে ইতিবাচক রূপান্তর ঘটতে চলেছে।
advertisement
লাকি সাইন- একটি লাল রঙের ফুল
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
অতীতের কোনও সিদ্ধান্ত আজ ভাল ফল দেবে। আত্মবিশ্বাস বজায় থাকবে।
লাকি সাইন– প্রিয় মিষ্টান্ন
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
আইনি মামলায় জড়িত থাকলে নিজের প্রমাণ সুরক্ষিত রাখার চেষ্টা করতে হবে।
লাকি সাইন– সেজা গাছ
advertisement
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯
পরিকল্পনা বাস্তবায়নের দিন। বিয়ের প্রস্তাব ফলদায়ক হবে।
লাকি সাইন– একটি কালো জাম
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
জীবনে উন্নতির সময়। প্রিয়জনের অদ্ভুত আচরণে বিরক্তি আসতে পারে।
লাকি সাইন– একটি হলুদ মৃৎপাত্র
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
নিজের দায়িত্বের উপর মনোযোগ দিতে হবে। কোথাও ঘুরে আসা যেতে পারে।
advertisement
লাকি সাইন- একটি রেশম বস্ত্র
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
advertisement
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।
Location :
First Published :
Sep 18, 2022 9:43 AM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
ওরাকল স্পিকস ১৮ সেপ্টেম্বর: দেখুন ভাগ্যফল, জানুন আজ কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য













