Numerology Special Article: I অথবা J দিয়ে নাম শুরু হলে আপনার ভাগ্য কেমন হবে? পড়ুন
Last Updated:
জন্মতারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, এই হিসাব অনুসারে সৌভাগ্য প্রদান করবে, এমন আদ্যক্ষরই বেছে নেওয়া উচিত।
বেশিরভাগ ভারতীয় পরিবারই এমন কোনও আদ্যক্ষর দিয়ে সন্তানের নামকরণ করতে চায়, যা তার পক্ষে জীবনে শুভ ফল বয়ে আনবে। অনেক ভেবে-চিন্তে তাই নাম বাছা হয়। আর এই নামের আদ্যক্ষরই ভাগ্যের ফেরে ঠিক করে দেয় কেমন কাটবে জীবন, কেমন হতে পারে জাতক বা জাতিকার চারিত্রিক দিকগুলি। তাই জন্মতারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, এই হিসাব অনুসারে সৌভাগ্য প্রদান করবে, এমন আদ্যক্ষরই বেছে নেওয়া উচিত।
দেখে নেওয়া যাক ইংরেজি I অক্ষর দিয়ে নাম শুরু হলে জীবন কেমন কাটে- কেউই একথা অস্বীকার করবেন না যে ব্যক্তির জীবনপথ গড়ে তোলে আদতে তাঁর চারিত্রিক গুণাবলী!
- নামের আদ্যাক্ষর I হলে জাতক-জাতিকা অত্যন্ত পরিশ্রমী হন। শুধু তাই নয়, অলসতাকে তাঁরা ঘৃণা করেন।
advertisement
- গভীর অন্তর্দৃষ্টি দিয়ে সব বিষয়কে বিবেচনা করতে পারেন এঁরা।
advertisement
- যে কোনও পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়ার আশ্চর্য ক্ষমতা রয়েছে এই জাতক-জাতিকার।
- তবে এঁরা অনেক সময়ই মানসিক অস্থিরতার শিকার হন। সে জন্য খানিকটা মানসিক বিশ্রামের প্রয়োজন।
- I হল ইংরিজি বর্ণমালার ৯ নম্বর অক্ষর। ৯ সংখ্যাটি আবার মঙ্গল গ্রহের প্রতীক। সুতরাং এই জাতক জাতিকারা সম্পত্তির ব্যবসা, বাড়ির আসবাব, খেলাধুলা ইভেন্ট, টেলিকম, বিনোদন সংক্রান্ত পেশায় সৌভাগ্য পেতে পারেন।
advertisement
সৌভাগ্য পেতে এঁদের যা করতে হবে:
- নিজের ব্যাগে সব সময় একটি লাল দানা শস্য রাখতে হবে।
- লাল রঙ এঁদের পক্ষে শুভ, অতএব সঙ্গে রাখা দরকার।
আর যদি নাম শুরু হয় ইংরেজি J অক্ষর দিয়ে?
- নামের আদ্যাক্ষর J হলে জাতক-জাতিকা উদার মনের অধিকারী হয়ে থাকেন। একই সঙ্গে তাঁরা স্বাধীনতা প্রেমী, ব্যস্তবাদী, আধুনিক মনস্কও হন।
advertisement
- তাঁরা আশপাশে ঘটে চলা সমস্ত ঘটনা সম্পর্কে সচেতন হন। এঁদের মধ্যে অগাধ জ্ঞানের সঞ্চার হতে পারে।
- এই নামের জাতক-জাতিকাকে বোকা বানানো প্রায় অসম্ভব।
- তবে এঁরা শুধু সমমনস্ক মানুষের সঙ্গেই ভাল ভাবে মিশতে পারেন।
- এঁদের মধ্যে অনেক সময় বস্তুবাদী সুখের বাসনা প্রবল হয়ে ওঠে। মনে রাখতে হবে এধরনের সুখ ক্ষণস্থায়ী, তাই এতে অতিরিক্ত আসক্ত হওয়ার প্রয়োজন নেই।
advertisement
- জাতক-জাতিকার শারীরিক গঠন খুবই আকর্ষক হয়ে থাকে, তাই তাঁরা গ্ল্যামার এবং অন্য পাবলিক প্ল্যাটফর্মে সফল হতে পারেন।
সৌভাগ্য পেতে এঁদের যা করতে হবে:
- ভগবান সূর্যকে জল নিবেদন করতে হবে।
- হলুদ রঙ এঁদের পক্ষে শুভ, অতএব সঙ্গে রাখা দরকার।
Keywords: Numerology, Individual AlpIabet, AlpIabet J, AlpIabet I, Name Starts With J, Name Starts With I
advertisement
Written By: Paramita Mukhopadhyay
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 19, 2023 7:57 PM IST
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Special Article: I অথবা J দিয়ে নাম শুরু হলে আপনার ভাগ্য কেমন হবে? পড়ুন












