advertisement

Numerology Special Article: K অথবা L দিয়ে নামের শুরু? দেখে নিন কী আছে কপালে!

Last Updated:

জন্মতারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, এই হিসাব অনুসারে সৌভাগ্য প্রদান করবে, এমন আদ্যক্ষরই বেছে নেওয়া উচিত।

কলকাতা: বেশিরভাগ ভারতীয় পরিবারই এমন কোনও আদ্যক্ষর দিয়ে সন্তানের নামকরণ করতে চায়, যা তার পক্ষে জীবনে শুভ ফল বয়ে আনবে। অনেক ভেবে-চিন্তে তাই নাম বাছা হয়। আর এই নামের আদ্যক্ষরই ভাগ্যের ফেরে ঠিক করে দেয় কেমন কাটবে জীবন, কেমন হতে পারে জাতক বা জাতিকার চারিত্রিক দিকগুলি। তাই জন্মতারিখের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে, এই হিসাব অনুসারে সৌভাগ্য প্রদান করবে, এমন আদ্যক্ষরই বেছে নেওয়া উচিত।
দেখে নেওয়া যাক ইংরেজি K অক্ষর দিয়ে নাম শুরু হলে জীবন কেমন কাটে- কেউই একথা অস্বীকার করবেন না যে ব্যক্তির জীবনপথ গড়ে তোলে আদতে তাঁর চারিত্রিক গুণাবলী!
advertisement
- নামের আদ্যক্ষর K হলে জাতক-জাতিকাকে অত্যন্ত পরিশ্রমী করে সাফল্যে পৌঁছতে হয়।
advertisement
- এই ভাল, এই খারাপ- ভাগ্যের ওঠা-পড়ার সঙ্গে এঁদের প্রতিনিয়ত যুঝতে হয়।
- এঁরা স্বভাবে আশাবাদী, তাই জীবনকে গুছিয়ে নিতে জানেন।
- তবে কোনও কিছুর অন্ধকার দিক এঁদের সহজেই আকর্ষণ করে।
- এঁরা হিসেবি, সতর্ক, নীতিবাদী, সহিষ্ণু স্বভাবের মানুষ হন।
- ষষ্ঠেন্দ্রিয়ের ওপরে ভরসা করলে এঁরা গগনচুম্বী সাফল্য পাবেন।
- পরিবারের সমর্থন এঁদের সঙ্গে থাকে, তাই কৃতজ্ঞ হলে ভাল হয়।
advertisement
সৌভাগ্য পেতে এঁদের যা করতে হবে:
- বাড়ির উত্তর দিকের দেওয়াল ঘেঁষে একটি ফোয়ারা রাখতে হবে।
- ভগবান শিবের দুগ্ধাভিষেক করতে হবে।
- গোলাকার রৌপ্যমুদ্রা পার্সে সব সময় রাখতে হবে।
- সাদা এবং হালকা রঙের পোশাক পরতে হবে।
- দরিদ্র এবং পশুদের দুগ্ধ দান করতে হবে।
- আমিষ, মদ, তামাক এবং চর্মজ সামগ্রী ব্যবহার পরিহার করতে হবে।
advertisement
আর যদি নাম শুরু হয় ইংরেজি L অক্ষর দিয়ে?
- নামের আদ্যক্ষর L হলে জাতক-জাতিকা স্পর্শকাতর, দার্শনিক স্বভাবের হন।
- নিজস্ব নৈতিকতায় এঁরা জীবন কাটান এবং সব সময়ে সঠি পথে চলার চেষ্টা করেন।
- এঁদের চিন্তা-ভাবনা খাঁটি, তবে এঁরা আত্মমগ্ন স্বভাবের হন।
advertisement
- তবে এঁরা শুধু সমমনস্ক মানুষের সঙ্গেই ভাল ভাবে মিশতে পারেন।
- শিক্ষক, দার্শনিক হিসাবে এঁদের জুড়ি মেলা ভার।
সৌভাগ্য পেতে এঁদের যা করতে হবে:
- এঁদের প্রতি দেবগুরু বৃহস্পতির কৃপা থাকে, তাই রোজ সকালে গুরু মন্ত্র জপ করা উচিত।
- আশ্রমে হলুদ কোনও ডাল দান করা উচিত।
- হলুদ এবং কমলা রঙ এঁদের পক্ষে শুভ, অতএব সঙ্গে রাখা দরকার।
Click here to add News18 as your preferred news source on Google.
জ্যোতিষশাস্ত্র সংক্রান্ত সব খবর পান নিউজ 18 বাংলায় ৷ যার মধ্যে রয়েছে আজকের রাশিফল (Ajker Rashifal), জ্যোতিষসংক্রান্ত টিপস, গ্রহরত্ন ( Gemstone ) এবং ট্যারো কার্ড ( Tarot Card ) ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Numerology Special Article: K অথবা L দিয়ে নামের শুরু? দেখে নিন কী আছে কপালে!
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement