advertisement

Horoscope Today: রাশিফল ১২ অক্টোবর; দেখে নিন কেমন যাবে আজকের দিন

Last Updated:

Horoscope Today, 12 October 2022: জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷

Horoscope Today, 12 October 2022
Horoscope Today, 12 October 2022
কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য ৷
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
advertisement
কর্মজীবনে উন্নতির বিশেষ সুযোগ এলে সময়ের পুরোটা সেখানেই দিতে হবে, তাই আজ পরিবারকে সময় দিন, পরে কাজের চাপে মাথা তুলতে পারবেন না।
বৃষ : এপ্রিল ২০ থেকে মে ২০।
advertisement
কাছের কেউ আপনার পরিকল্পনা নিজের বলে চালিয়ে কর্মক্ষেত্রে উন্নতি করতে চাইবেন, তাই আজ গোপন কোনও কথাই কারও সঙ্গে ভাগ করবেন না।
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
দিনের পুরোটা আবেগপ্রবণতা আর কথা কাটাকাটির মধ্যে দিয়ে যাবে, তবে সন্ধ্যে থেকে মাথা সাফ হবে, তখন বাস্তববাদী যুক্তিতে সব বিচার করতে পারবেন।
advertisement
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
নিরাপত্তাহীনতার কারণে আজ আত্মবিশ্বাসের অভাব হবে, ফিরে পেতে স্রোতের বিপরীতে নয়, বরং টানে সবার সঙ্গে এগিয়ে চলুন, লাভ তাতেই হবে।
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
আত্মবিশ্বাস ভাল ব্যাপার, তবে সবসময়ে আপনার যুক্তি সঠিক নাও হতে পারে, তাই অন্যরা কে কী বলছেন, সেটাও আজ ভেবে দেখার দরকার আছে।
advertisement
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
মনকে শক্ত করুন, যা বিশ্বাস করেন না তা অন্যদের কথায় মেনে নেবেন না, যথাযথ বুদ্ধি খাটালে যে কোনও পরিস্থিতি জয় করতে পারবেন আজ।
advertisement
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
আজ সবাই আপনার স্বভাবজাত গুণে আকর্ষিত হবেন, আপনার কাজ হল এদের মধ্যে থেকে গোপন শত্রু খুঁজে বের করা, জীবন তাহলে সহজ হবে।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
জোর করে অন্যের ওপরে নিজের মত চাপিয়ে দেবেন না, অপ্রত্যাশিত কোনও খবরের জন্য আজ নিজেকে তৈরি রাখলে পরিস্থিতি সহজ হবে।
advertisement
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
আজকের দিন কাটবে মতান্তরে, সেটা অন্যদের জন্য না কি নিজের কারণে, এটা বুঝে উঠতে পারলে সব সমস্যার সমাধান সম্ভব হবে।
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
আপনি নিজে যেমন, কাছের কেউও তেমনই আবেগপ্রবণ হয়ে আছেন, এক্ষেত্রে সততার সঙ্গে কথোপকথনের উদ্যোগ আপনাকেই নিতে হবে।
advertisement
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
জমে থাকা কাজ এবার শেষ করতে হবে, নতুন সুযোগ এলেও আজ আপনি পরিচিত বৃত্তের বাইরে যেতে স্বস্তিবোধ করবেন না।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
উদ্যোগী হলে তবেই লক্ষ্মীলাভ হয়- একথা আজ ভুলবেন না, স্বভাবে না থাকলেও আজ যেচে প্রথম পদক্ষেপ নেওয়া দরকার।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Horoscope Today: রাশিফল ১২ অক্টোবর; দেখে নিন কেমন যাবে আজকের দিন
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement