advertisement

অর্থ, ধর্ম, পরিবার! শুক্রের স্থান পরিবর্তনে তিন রাশির কারা কোন সুখ পেতে চলেছেন?

Last Updated:

জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, সম্পদ এবং বৈভব দাতা শুক্র ২৪ সেপ্টেম্বর নিজের স্থান পরিবর্তন করতে চলেছেন। এই সময়ে শুক্র কন্যা রাশিতে বিরাজ করবেন।

অর্থ, ধর্ম, পরিবার! শুক্রের স্থান পরিবর্তনে তিন রাশির কারা কোন সুখ পেতে চলেছেন?
অর্থ, ধর্ম, পরিবার! শুক্রের স্থান পরিবর্তনে তিন রাশির কারা কোন সুখ পেতে চলেছেন?
কলকাতা: জ্যোতিষশাস্ত্র অনুসারে, প্রতিটি গ্রহই একটি নির্দিষ্ট সময়ে রাশি পরিবর্তন করে এবং সেই রাশি পরিবর্তনের প্রভাব মানুষের জীবনে পড়ে। জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে, সম্পদ এবং বৈভব দাতা শুক্র ২৪ সেপ্টেম্বর নিজের স্থান পরিবর্তন করতে চলেছেন। এই সময়ে শুক্র কন্যা রাশিতে বিরাজ করবেন।
সূর্য এবং বুধ ইতিমধ্যেই কন্যা রাশিতে উপস্থিত রয়েছেন। জ্যোতিষ শাস্ত্র অনুসারে, এমন পরিস্থিতিতে কন্যা রাশিতে শুক্রের পরিবর্তন একটি বিশেষ গ্রহের অবস্থান তৈরি করবে। শুক্রের রাশি পরিবর্তনের কারণে ৩টি রাশির মানুষ সৌভাগ্য লাভ করবেন। তবে এবারে জেনে নেওয়া যাক বিশেষ ভাবে কোন কোন রাশির মানুষজন শুক্রের গোচরে (Shukra Gochar 2022) লাভবান হবেন!
advertisement
advertisement
বৃষ:
বৃষ রাশির অধিপতি শুক্র গ্রহ হওয়ায় শুক্রের গমন বৃষ রাশির জাতক-জাতিকাদের বিশেষ সুবিধা দেবে। এই সময় জাতক-জাতিকাদের জীবনে যে সমস্যা ছিল সেগুলো থেকে তাঁদের মুক্তি মিলবে। অর্থ লাভ হবে। আর্থিক অবস্থা ভাল হবে। জাতক-জাতিকারা ধার থাকা টাকা ফেরত পাবেন। সম্মান ও প্রভাব বৃদ্ধি পাবে।
advertisement
মিথুন:
রাশিচক্রে শুক্রের পরিবর্তন মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই শুভ ফল দিতে চলেছে। ব্যবসায়ীরা শক্তিশালী মুনাফা লাভ করতে পারবেন। তাঁদের ব্যবসা বৃদ্ধি পাবে। আর্থিক লাভ হবে। সম্পত্তি থেকে অর্থ মিলবে। পরিবারে সুখ বজায় থাকবে। জাতক-জাতিকারা সুখী এবং স্বাচ্ছন্দ্য বোধ করবেন।
advertisement
কন্যা:
শুক্র গ্রহ নিজেই কন্যা রাশিতে প্রবেশ করছেন, তাই এই রাশির জাতক-জাতিকাদের উপর বড় প্রভাব পড়তে চলেছে। বিনিয়োগের জন্য সময়টি ভাল। শুক্রের গমন তাঁদের জন্য শুভ ফল দেবে। আর্থিক লাভ হবে। পুরনো বিনিয়োগ লাভজনক প্রমাণিত হবে। ব্যবসা বাড়বে এবং সেই হেতু লাভও হবে। সমাজে জাতক-জাতিকাদের প্রভাব বাড়বে। ধর্মীয় কাজে আগ্রহ বাড়বে।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
অর্থ, ধর্ম, পরিবার! শুক্রের স্থান পরিবর্তনে তিন রাশির কারা কোন সুখ পেতে চলেছেন?
Next Article
advertisement
Mamata Banerjee: ‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা! ভোট প্রচারে মুগ্ধ মহিলারা
‘অভিষেকের মা এসে বলল ‘দিদি, দিদি! ৫০০ টাকা দেবে...’ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প শুরুর 'আইডিয়া' জানালেন মমতা!
  • বুধবার তিন জায়গা থেকে নির্বাচনী প্রচার করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

  • তৃণমূল নেত্রী জানালেন কীভাবে লক্ষ্মীর ভান্ডার চালু করার কথা তাঁর মাথায

  • বিজেপিকে ফের এসআইআর নিয়ে তোপ দাগলেন মমতা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement