রাশিফল ৩ ডিসেম্বর: দেখুন শনিবার আপনার কেমন যাবে
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
#কলকাতা: ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা।
জন্মদিন মিলিয়ে দেখে নেওয়া যাক কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য!
মেষ: মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
advertisement
কর্মক্ষেত্রের সমস্যা অবশেষে এবার দূর হতে চলেছে, কথাবার্তায় নম্রতা বজায় রাখা একান্ত প্রয়োজন।
বৃষ: এপ্রিল ২০ থেকে মে ২০।
কাছের কেউ ক্ষতি করতে চাইছেন, সমস্যা কাটাতে মনের ওপরে ভরসা না করে যুক্তি-বুদ্ধির প্রয়োগ কাম্য।
advertisement
মিথুন: মে ২১ থেকে জুন ২০।
খরচ রাশ না টানলে পরে সমস্যায় পড়তে হবে, আর্থিক ব্যাপারে পরিবারের বক্তব্য শান্ত মাথায় শোনা উচিত হবে।
কর্কট: জুন ২১ থেকে জুলাই ২২।
কাজের চাপ আপাতত কমবে না, অভিযোগ সরিয়ে তা করে যেতে হবে, তবেই ভবিষ্যতে সুফল মিলবে।
advertisement
সিংহ: জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
অপ্রয়োজনীয় সব কিছু এবার জীবন থেকে ছেঁটে ফেলতে হবে, দ্বিধায় থাকলেও এবার পদক্ষেপের সময় এসেছে।
কন্যা: অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
তর্কাতর্কিতে কোনও লাভ হবে না, ঠান্ডা মাথায় নিজের বক্তব্য পেশ করতে হবে, অন্যথায় সমস্যা বেড়েই চলবে।
advertisement
তুলা: সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আর্থিক অবস্থার উন্নতি হবে, পুরনো বন্ধুদের সঙ্গে আনন্দে দিন কাটতে পারে।
বৃশ্চিক: অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
অন্যের কথায় বিভ্রান্তি কেবলই বাড়বে, তাই তা শুনলেও মন যা বলছে, তার ওপরে ভরসা করে সিদ্ধান্ত নিতে হবে।
ধনু: নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
বিনিয়োগের ফাঁদে আপাতত পা না দেওয়াই ভাল হবে, বিশেষ করে স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রয়োজন, হাতে টাকা আসতে পারে।
advertisement
মকর: ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
মেজাজ অন্য দিনের তুলনায় শান্ত থাকবে, জীবনকে নতুন চোখে দেখা সহজ হবে, অন্যের সমস্যাও সহজেই মেটানো যাবে।
কুম্ভ: জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
অধৈর্য হলে কোনও কাজে সাফল্য তো মিলবেই না, বরং গুরুত্বপূর্ণ অংশীদারি কাজ হাতছাড়া হয়ে যেতে পারে।
মীন: ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
সব দিক থেকে দিন ভাল কাটতে চলেছে, স্বভাবের সমাদর হবে সর্বত্র, অহঙ্কারকে প্রশ্রয় না দেওয়াই উচিত হবে।
Location :
First Published :
Dec 02, 2022 9:58 PM IST











