advertisement

Oracle Speaks: ওরাকল স্পিকস ১০ জুলাই: আসছে নতুন চাকরি, বিয়ের প্রস্তাব! জেনে নিন রবিবারের ভাগ্যফল!

Last Updated:

Oracle Speaks 10 July 2022: জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি কালকের দিনে!

Oracle Speaks 10 July 2022:
Oracle Speaks 10 July 2022:
#নয়াদিল্লি: অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর (Citaaraa- The Wellness Studio) বিশেষজ্ঞা পূজা চন্দ্রর (Pooja Chandra) কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি কালকের দিনে!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
ঘনিষ্ঠ পারিবারিক বন্ধুর কাছ থেকে নতুন চাকরির পরামর্শ আসতে পারে। আপনার কাজের ওপর নিজেকে ফোকাস রাখতে হবে।
advertisement
লাকি সাইন– টি পট
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০।
এখনই আপনার উন্নতির সময়, তাই যতই পরীক্ষা দিতে হোক পিছ-পা হবেন না।
advertisement
লাকি সাইন– নিয়ন স্ট্রিপ
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০।
যে কোনও ধরনের পরিকল্পনা নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ সময়। আনুষ্ঠানিক ভাবে বিবাহের প্রস্তাব আসতে চলেছে।
লাকি সাইন– হোর্ডিং
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২।
কাজের সময়সীমা ঘনিয়ে আসছে, আপনি অত্যধিক চাপ নিতে গিয়ে মানসিক সমস্যায় পড়তে পারেন।
লাকি সাইন- অ্যান্টিক বেল
advertisement
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।
কাল আপনি আপনার পছন্দের বিষয়ে আত্মবিশ্বাসী বোধ করবেন। কর্মক্ষেত্রে অস্থিরতার পরিবেশ তৈরি হতে পারে।
লাকি সাইন- রুপোর বাটি
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।
আপনার দক্ষতা এখনই কাজে লাগানোর এটাই সময়। কাল আপনার ব্যক্তিত্বের ছোটখাটো পরিবর্তনও হতে পারে।
লাকি সাইন- তামার প্লেট
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।
অতীতের কিছু স্মৃতি আপনার ভবিষ্যতের পথ মসৃণ করে দেবে। তাৎক্ষণিক উদ্বেগের বশে কোনও সিদ্ধান্ত না নেওয়াই ভালো।
advertisement
লাকি সাইন- লাল গোলাপ
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।
যাঁরা কম্পিউটার হার্ডওয়্যার নিয়ে কাজ করেন তাঁরা কাল ভালো লাভ করতে পারেন। কিছু বিষয়ে অত্যাধিক চাপের মধ্যে থাকবেন।
লাকি সাইন– পায়রা
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।
নতুন সুযোগের আগমন ঘটতে চলেছে। বিনিয়োগ করার জন্য ভালো সময়।
লাকি সাইন– জেড প্ল্যান্ট
advertisement
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।
যদি নতুন কোনও বিষয় নিয়ে এগোনোর বা কাজ করার প্ল্যান থাকে তবে এটাই সেরা সময়, এগিয়ে যান।
লাকি সাইন– হলুদ রঙের মোমবাতি
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।
নতুন চাকরি খুঁজছেন যাঁরা, তাঁরা আবার পুরনো সুযোগ খুঁজে পেতে পারেন। বিনিয়োগ করার জন্য ভালো সময়।
advertisement
লাকি সাইন– ক্লিয়ার কোয়ার্টজ
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।
আপনি কাল যা করতে চান, সেই কাজে ঠিক মতো সফলতা নাও মিলতে পারে। নতুন ব্যক্তিদের সঙ্গে সাবধানে যোগাযোগ করতে হবে।
লাকি সাইন- নতুন যানবাহন
advertisement
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Oracle Speaks: ওরাকল স্পিকস ১০ জুলাই: আসছে নতুন চাকরি, বিয়ের প্রস্তাব! জেনে নিন রবিবারের ভাগ্যফল!
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement