advertisement

Panchang: পঞ্জিকা ২৮ এপ্রিল: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!

Last Updated:

Panchang: প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।

পঞ্জিকা ২৮ এপ্রিল: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
পঞ্জিকা ২৮ এপ্রিল: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
#কলকাতা: পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ২৮ এপ্রিলের কিছুটা পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়েছে। বার হল বৃহস্পতি এবং এই ত্রয়োদশী তিথি থাকবে ২৯ এপ্রিল রাত ১২টা ২৭ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি।
advertisement
advertisement
২০৭৮ বিক্রম সম্বতের বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে প্রদোষ ব্রত পালন করা হবে।
পঞ্জিকা মতে ২৮ এপ্রিল সূর্যোদয় হবে ভোর ৫টা ১০ মিনিটে, সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৫৭ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ২৮ এপ্রিল রাত ৩টে ৩৫ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ২৮ এপ্রিল দুপুর ৩টে ৫৩ মিনিটে।
advertisement
এই ২০৭৮ বিক্রম সম্বতের বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথির নক্ষত্র হল উত্তর ভদ্রপদা। ২৮ এপ্রিল, বিকেল ৫টা ৪০ মিনিট পর্যন্ত উত্তর ভদ্রপদা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে রেবতী নক্ষত্র।
সূর্য অবস্থান করবে মেষ রাশিতে। চন্দ্র অবস্থান করবে মীন রাশিতে।
advertisement
শুভ মুহূর্ত- ২৮ এপ্রিল অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল ১১টা ০৮ মিনিটে, শেষ হচ্ছে সকাল ১১টা ৫৯ মিনিটে। অমৃতযোগ ২৮ এপ্রিল শুরু হচ্ছে দুপুর ১২টা ৪৫ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ২টো ২৩ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
অশুভ মুহূর্ত- পঞ্জিকা মতে ২৮ এপ্রিল রাহুকাল শুরু হচ্ছে দুপুর ১টা ১০ মিনিট থেকে, শেষ হচ্ছে দুপুর ২টো ৪৬ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Panchang: পঞ্জিকা ২৮ এপ্রিল: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement