advertisement

Panchang Today: পঞ্জিকা ২৫ অক্টোবর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!

Last Updated:

Panchang Today: ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ২৫ অক্টোবর পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের কার্তিক মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে।

check out todays panchang october 25 2021 know rahu kalam and subh muhurat
check out todays panchang october 25 2021 know rahu kalam and subh muhurat
#কলকাতা: পঞ্চ অঙ্গের সমাহার, তাই জ্যোতিষশাস্ত্রের ভাষায় একে বলা হচ্ছে পঞ্চাঙ্গ বা পঞ্চিকা, সেখান থেকে অপভ্রংশে পঞ্জিকা। আদতে এটি গ্রহ-নক্ষত্র, বিশেষ করে চাঁদের অবস্থানের উপরে ভিত্তি করে রচিত প্রাচীন বৈদিক দিনপঞ্জি। যেখানে উল্লেখ থাকে নানা শুভ এবং অশুভ মুহূর্তের। প্রচলিত বিশ্বাস- এই মুহূর্তগুলিতে যে কাজ করা হচ্ছে, সেই অনুসারে শুভাশুভ ফললাভ হয়ে থাকে।
এই সংক্রান্ত আলোচনায় আসার আগে আরেকটি কথা একটু ব্যাখ্যা না করলেই নয়। বলা তো হচ্ছে পাঁচটি অঙ্গ, কিন্তু এগুলো আসলে কী?
advertisement
ভারতীয় দিনপঞ্জির এই পাঁচটি অঙ্গ হল তিথি, বার, নক্ষত্র, যোগ এবং করণ। সেই অনুসারে ২৫ অক্টোবর পড়েছে ২০৭৮ বিক্রম সম্বতের কার্তিক মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথিতে। রাজা বিক্রমাদিত্য যে বছর গণনার রীতি প্রবর্তন করেছিলেন, সেই বিক্রম সম্বত অনুসারে এই পঞ্জিকা নির্ধারণ করা হয়ে হয়েছে। বার হল সোম এবং এই পঞ্চমী তিথি থাকবে ২৬ অক্টোবর সকাল ৮টা ২৪ মিনিট পর্যন্ত। এর পরে শুরু হয়ে যাবে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি।
advertisement
পঞ্জিকা মতে আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ৩২ মিনিটে, সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৯ মিনিটে। অন্য দিকে, চন্দ্রোদয় হবে ২৫ অক্টোবর রাত ৯টা ১১ মিনিটে। চন্দ্র অস্ত যাবে ২৬ অক্টোবর সকাল ১১টা ১৫ মিনিটে।
advertisement
এই ২০৭৮ বিক্রম সম্বতের কার্তিক মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথির নক্ষত্র হল মৃগশিরা। ২৬ অক্টোবর, ভোর ৪টে ১১ মিনিট পর্যন্ত মৃগশিরা নক্ষত্রের অবস্থান থাকবে। এর পর তিথিতে অবস্থান করবে আর্দ্রা নক্ষত্র।
সূর্য অবস্থান করবে তুলা রাশিতে। চন্দ্র অবস্থান করবে বৃষ রাশিতে ২৫ অক্টোবর দুপুর ২টো ৩৭ মিনিট পর্যন্ত; এর পরে গমন করবে মিথুন রাশিতে।
advertisement
শুভ মুহূর্ত- ২৫ অক্টোবর অভিজিৎ মুহূর্ত শুরু হচ্ছে সকাল ১১টা ৪৮ মিনিটে, শেষ হচ্ছে দুপুর ১২টা ৩৩ মিনিটে। অমৃতযোগ ২৫ অক্টোবর শুরু হচ্ছে সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে, শেষ হচ্ছে রাত ৮টা ০২ মিনিটে। এই অভিজিৎ মুহূর্ত এবং অমৃতকালকে ভারতীয় জ্যোতিষশাস্ত্রের অন্যতম পুণ্যলগ্ন বলে বিবেচনা করা হয়ে থাকে। যে কোনও নতুন কাজ, শুভ কাজ শুরু করার এটি প্রকৃষ্ট সময়।
advertisement
অশুভ মুহূর্ত- পঞ্জিকা মতে ২৫ অক্টোবর রাহুকাল শুরু হচ্ছে সকাল ৭টা ৫৬ মিনিটে, শেষ হচ্ছে সকাল ৯টা ২১ মিনিটে। এই সময়ে নতুন কোনও কাজ শুরু করাটা ঠিক হবে না।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Panchang Today: পঞ্জিকা ২৫ অক্টোবর: দেখে নিন নক্ষত্রযোগ, শুভ মুহূর্ত, রাহুকাল এবং দিনের অন্য লগ্ন!
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement