advertisement

Astrology|| সোনা কেনা শুভ না কি অশুভ? কী বলছে শাস্ত্র? জানুন

Last Updated:

Gold: ড. সুভাষ পাণ্ডে জানিয়েছেন যে, অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনার কোনও শাস্ত্রীয় আইন নেই। কোনও বেদ, পুরাণ অথবা ধর্মীয় গ্রন্থে এর উল্লেখ নেই।

সোনা কেনা শুভ না কি অশুভ...প্রতীকী ছবি।
সোনা কেনা শুভ না কি অশুভ...প্রতীকী ছবি।
কলকাতাঃ বিশেষ যে কোনও দিনে সোনা কেনার রীতি ঠিক না কি ভুল, তা নিয়েই আলোচনা করলেন বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় বা বিএইচইউ-এর জ্যোতিষ বিভাগের পণ্ডিত অধ্যাপক। সেই বিষয়েই জেনে নেওয়া যাক।
চলতি বছরে অক্ষয় তৃতীয়া পালিত হতে চলেছে আগামী ২২ এপ্রিল। ওই দিনে সোনা কেনার প্রসঙ্গে বিএইচইউ-এর জ্যোতিষ বিভাগের অধ্যাপক ড. সুভাষ পাণ্ডে জানিয়েছেন যে, অক্ষয় তৃতীয়ার দিনে সোনা কেনার কোনও শাস্ত্রীয় আইন নেই। কোনও বেদ, পুরাণ অথবা ধর্মীয় গ্রন্থে এর উল্লেখ নেই।
আরও পড়ুনঃ ৫ মে বৈশাখী পূর্ণিমায় চন্দ্রগ্রহণ, ভারতের উপর কতটা প্রভাব পড়বে? জেনে নিন বিস্তারিত
ড. সুভাষ পাণ্ডের মতে, আসলে বর্তমান সময়ে এই পূজা-অর্চনা, স্নান ও দান-ধ্যানের উৎসবকে বাজারবাদের সঙ্গে যুক্ত করা হয়েছে। অক্ষয় তৃতীয়ার এই মহা উৎসব ভগবান বিষ্ণুর পুজোর সঙ্গে সম্পর্কিত। ধর্মীয় বিশ্বাস অনুসারে, এই দিনে গঙ্গা স্নান এবং দান করার বহু গুণ ফল লাভ করতে পারা যায়। যা অক্ষয় অর্থাৎ এই পুণ্যের কখনও ক্ষয় হয় না। মানুষ জন্মের পর থেকে গোটা জীবনে এমনকী পরজন্ম পর্যন্ত এই পুণ্যের সদ্ব্যবহার করতে পারে।
advertisement
advertisement
কোন বিষয়টা সবথেকে বেশি গুরুত্বপূর্ণ?
জ্যোতিষ বিভাগের অধ্যাপক ড. সুভাষ পাণ্ডে বলেন,সোনা কেনার তুলনায় বরং দানধ্যান করলে শুভ ফল পাওয়া যায়। আসলে অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে সোনা কিনে রাখলে তার অক্ষয় ফল কিন্তু পাওয়া যায় না। বরং ফলের সঙ্গে সোনার গুপ্ত দানের সংযোগ রয়েছে। এই দিনে কুমড়ো অথবা তরমুজের মধ্যে রেখে সোনা দান করলে অশেষ পুণ্য অর্জিত হয়ে থাকে। আর এতে বহু গুণ ফল পাওয়া যায়। যাইহোক, স্বর্ণ ছাড়াও মানুষ এই দিনে ঠান্ডা জিনিস দান করতে পারেন। এর মধ্যে অন্যতম হল পাখা, জলের জগ, কলসী-সহ তরমুজ এবং তরমুজ দান করতে হবে। এছাড়া গঙ্গায় ডুব দিয়ে স্নান করা হলেও অক্ষয় পুণ্য লাভ করা সম্ভব।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Astrology|| সোনা কেনা শুভ না কি অশুভ? কী বলছে শাস্ত্র? জানুন
Next Article
advertisement
Ramayana Teaser-Ranbir Kapoor: শ্রী রামের রূপে রণবীর কাপুর, প্রথম ঝলকেই নজরকাড়া, হনুমান জয়ন্তীতে মুক্তি পেল রামায়ণ ছবির টিজার
শ্রী রামের রূপে রণবীর কাপুর, প্রথম ঝলকেই নজরকাড়া, হনুমান জয়ন্তীতে মুক্তি পেল রামায়ণ ছবির টিজার
  • ২ মিনিট ৩৮ সেকেন্ডের এই টিজারটি ভক্তদের মন ভরিয়ে দিয়েছে

  • রণবীর কাপুরের রাম চরিত্রটি শান্ত ও স্থির

  • রণবীর কাপুরের ক্যারিয়ারের সবচেয়ে প্রতীক্ষিত বিগ-বাজেট ছবি 'রামায়ণ'

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement