advertisement

Oracle Speaks: ওরাকল স্পিকস ২৯ জুন; নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি থাকতে হবে, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য!

Last Updated:

Oracle Speaks: জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আজকের দিনে!

#নয়াদিল্লি: অলটারনেটিভ এবং লজিস্টিক হিলিংয়ের প্রসঙ্গে সিতারা- দ্য ওয়েলনেস স্টুডিওর (Citaaraa- The Wellness Studio) বিশেষজ্ঞা পূজা চন্দ্রর (Pooja Chandra) কথা আলাদা করে উল্লেখ করতেই হয়। অতি শৈশব থেকে নানা আধ্যাত্মিক অভিজ্ঞতা যাত্রাপথ তাঁর সংবেদনশীলতা বৃদ্ধি করেছে, এক ঝলকেই তিনি বলতে পারেন কে কেন কষ্টে রয়েছেন। প্যাশনেট ব্লগার পূজা এবার কলম ধরেছেন আমাদের জন্য, ভাগ করে নিচ্ছেন জীবন উন্নত করে তোলার সাপেক্ষে তাঁর দৃষ্টিভঙ্গী। জেনে নেওয়া যাক জন্মদিন মিলিয়ে কোন রাশির জাতক-জাতিকার ভাগ্য নিয়ে কী বলছেন তিনি আজকের দিনে!
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯।
advertisement
নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি থাকতে হবে। অতিরিক্ত কাজের চাপ বাড়তে পারে। নতুন শেখা কোনও বিষয় ভাল লাগতে পারে।লাকি সাইন – একটি পালক
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০।
advertisement
নতুন কাজের দায়িত্বে চাপ বাড়তে পারে। পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলে ভাল লাগবে।লাকি সাইন – একটি পাখি
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০।চেনা ছকের বাইরে বেরিয়ে কাজ করার অনুমতি মিলতে পারে। সৃজনশীলতা সাফল্য এনে দেবে।লাকি সাইন- একটি মাকড়সা
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২।সত্য উদ্ঘাটিত হয়েছে এবং এর সঙ্গেই বাঁচতে হবে। কাউকে দ্বিতীয় সুযোগ দেওয়া উচিত, পরিস্থিতি যেমনই হোক না কেন,লাকি সাইন- দু’টি চড়াই পাখি
advertisement
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২।কিছু বাধা থাকলেও সব ঠিক হয়ে যাবে। তবে কোনও কিছুই কাকতালীয় নয়। পথে যা এসেছে তা অবশ্যই গ্রহণীয়।লাকি সাইন- একটি সেরামিক পাত্র
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২।নিজের জন্য সঠিকটা বেছে নেওয়ার মতো মানসিক স্থিরতা হয়তো এখন নেই। সিদ্ধান্ত নেওয়ার জন্য আর একটু ধৈর্য ধরতে হবে।লাকি সাইন- একটি নীল মৃৎপাত্র
advertisement
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২।কাজের জগতে নতুন মানুষের সঙ্গে দেখা হতে পারে। কাউকে বিচার করার আগে আরও খানিকটা সময় দরকার।লাকি সাইন- একটি ইগল পাখি
advertisement
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১।আগামী বেশ কিছু দিন কাজের চাপ থাকতে পারে। পুরনো কোনও বিনিয়োগে ফল দেখা দিতে পার।লাকি সাইন– একটি কাঠবিড়ালি
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১।সন্তানকে সময় দিতে হবে। পরিবারের বয়স্কদের শারীরিক সমস্যা হতে পারে। সুযোগ যা এসেছিল তা আবার আসবে।লাকি সাইন– এক বাগান
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯।যে সিদ্ধান্ত হয়েছে তা কার্যকর করতে দেরি হওয়া বাঞ্ছনীয় নয়। বিকেলে অতিথি সমাগম।লাকি সাইন– একটি টিয়া পাখি
advertisement
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮।কাজের চাপে বেশ বিড়ম্বিত অবস্থা। তবে কোনও ভাবেই গড়িমসি করে সময় নষ্ট করা যাবে না।লাকি সাইন– একটি পাখির বাসা
advertisement
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০।সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে স্পষ্ট ধারণা তৈরি করতে হবে। কোনও দ্বন্দ্ব থাকলে সমস্যায় পড়তে হতে পারে। ছোটখাট চুরি থেকে সাবধান।লাকি সাইন- একটি কচ্ছপ
পূজা চন্দ্র বিষয়ে কিছু তথ্য:
পূজা চন্দ্র পেশায় একজন হলিস্টিক হিলিং প্র্যাকটিশনার। এরই পাশাপাশি পূজা রেইকি গ্র্যান্ডমাস্টার এবং অন্যান্য হিলিং সার্টিফায়েড মোড নিয়ে গবেষণা করেছেন। টেরোট কার্ড পড়ার পাশাপাশি থেটা, বুদ্ধিস্ট, চক্র এবং পেট হিলিং থেরাপির মতো একাধিক বিষয়ে দক্ষ পূজা চন্দ্র হিলিং এবং এর বিকল্প থেরাপি বিষয়ে সিদ্ধহস্ত।
বিগত ত্রিশ বছরের অভিজ্ঞতা এবং অনুশীলনে হিলিং থেরাপি নিয়ে পূজা এক একটি অসাধারণ কৌশল বা উপায় আবিষ্কার করেছেন।
শৈশব থেকেই একাধিক আধ্যাত্মিক বিষয়ে নিযুক্ত থেকে নিজের মনস্তাত্ত্বিক ক্ষমতাকে তিনি অসাধারণ স্তরে বিকশিত করতে সক্ষম হয়েছেন। দীর্ঘ জীবনের পরিচর্যায় পূজা একজন সহানুভূতিশীল কিশোরী থেকে উন্নত মানের হিলিং থেরাপিস্ট হিসেবে নিজেকে গড়ে তুলেছেন।
পূজা মূলত এমন মানুষদের সঙ্গে কাজ করেন যাঁরা বিভিন্ন ধরনের মানসিক বা শারীরিক উদ্বেগজনিত সমস্যায় ভোগেন। নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতায় পূজা খুব সহজেই তাঁদের সাইকোলজিক্যাল সিস্টেম এবং সমস্যার জায়গাগুলি অনুধাবন করতে পারেন।
একজন অভিজ্ঞ হিলিং থেরাপিস্ট হিসাবে পূজা বিশ্ব জুড়ে যে কোনও জায়গায় ব্যক্তিগতভাবে এবং দূরত্বে থাকা মানুষদেরও কার্যকর হিলিং সেশন অফার করেন৷ যাঁরা পূজার সঙ্গে যোগাযোগে আগ্রহী তাঁরা তাঁর ওয়েবসাইটে www.citaaraa.com থেরাপি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। ওই ওয়েবসাইটে থেরাপির বর্ণনার পাশাপাশি যাঁরা হিলিং থেরাপির সাহায্য নিয়ে সুস্থ হয়েছেন এমন মানুষরাও তাঁদের অভিজ্ঞতা বর্ণনা করেছেন।
তবে কেবলমাত্র হিলিং থেরাপিস্টই নন, পূজা চন্দ্র সেই সঙ্গে একজন দক্ষ লেখক, কবি এবং একজন ব্লগারও। তিনি প্রধানত তাঁর নিবন্ধ এবং প্রকাশিত ব্লগের মাধ্যমে নিজের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা শেয়ার করতে পছন্দ করেন যা জীবন সম্পর্কে আমাদের নতুন কিছু শেখায়।
view comments
বাংলা খবর/ খবর/জ্যোতিষকাহন/
Oracle Speaks: ওরাকল স্পিকস ২৯ জুন; নতুন চ্যালেঞ্জের জন্য তৈরি থাকতে হবে, জেনে নিন কোন চিহ্ন বয়ে আনছে সৌভাগ্য!
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা ! গরমের সঙ্গে বাড়বে বাতাসের আর্দ্রতাও, জেনে নিন উইকেন্ডের আবহাওয়ার আপডেট
  • দক্ষিণবঙ্গে বাড়ল তাপমাত্রা !

  • উত্তরবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে কয়েক জেলায়

  • পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে পৌঁছবে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement